রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Hijab Controversy: 'হিজাব' পরায় বারণ করায় পদত্যাগ অধ্যাপিকার, চাপের মুখে নরম কর্তৃপক্ষ

Tirthankar Das | ১১ জুন ২০২৪ ১৬ : ১৬Tirthankar
তীর্থঙ্কর দাস: হিজাব পরে নেওয়া যাবেনা ক্লাস। হিজাব পরার ‘অপরাধে’ এলজেডি আইন কলেজ থেকে ইস্তফা দিতে 'বাধ্য' হয়েছেন অধ্যাপিকা সানজিদা কাদের। পুরো ঘটনার কথা সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। সানজিদা লেখেন, "কলেজ কর্তৃপক্ষের হিজাব-বিরোধী নীতির জন্যই পদত্যাগ করতে হচ্ছে আমাকে"। রামপুরহাটের মেয়ে সানজিদা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এলজেডি আইন কলেজের অধ্যাপিকা। রমজান মাস থেকে তিনি হিজাব পরা শুরু করেন। ৩০ মে কলেজ কর্তৃপক্ষ ফোন করে ডেকে 'পোশাক-বিধির' ব্যাপারে অবগত করেন। কলেজ কর্তৃপক্ষ তাঁকে হিজাব পরতে নিষেধ করেন। ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হয়েছেন সানজিদা। কমিশনের চেয়ারপার্সন হাসান আহমেদ ইমরান জানান, ‘‘আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইব।’’ কলেজের চেয়ারম্যান গোপাল দাস জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানের পোশাক-বিধির কথা। কর্মীদের পোশাকী ট্রাউজ়ার্স, শাড়ি, সালোয়ারের কথা বলা আছে। তিনি আরও বলেন, ‘‘আমাদের ড্রেস কোডে ধর্মীয় কিছু পরা যাবে না।’’ সমাজমাধ্যমে অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মীরাও।সানজিদার প্রশ্ন, হিজাব ধর্মীয় চিহ্ন বলে বাতিল হলে শাঁখা, নোয়া, সিঁদুর কেন নয়? ঝামেলার কথা আঁচ করতে পেরেই কলেজের পক্ষ থেকে অধ্যাপিকাকে তাঁর পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে কাজে ফেরার কথা বলা হয়। যদিও মঙ্গলবার তিনি কলেজে যাবেন না বলেই জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী নেবেন সেই নিয়ে এখনই কিছু বলতে নারাজ অধ্যাপিকা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া