মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ জুন ২০২৪ ০১ : ৩৬Rajat Bose
নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পথে শপথ নিলেও চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের ওপর নির্ভর করেই থাকতে হবে তাঁকে। ফলে এই দুই দলের দাবি মেটাতে না পারলে সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে। সুযোগ বুঝে প্রধানমন্ত্রীকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করতে চান না দুই প্রবীণ নেতা। সূত্রের খবর, স্পিকার পদ হাতিয়ে নিয়ে সরকারের রাশ নিজেদের হাতে রাখতে তৎপর নীতীশ এবং চন্দ্রবাবু। নিরাপত্তার কথা ভেবেই দুই নেতা স্পিকার পদের দাবিদার বলে সূত্রের খবর। সম্প্রতি একাধিকবার শাসকদলের মধ্যে বিদ্রোহ দেখা গিয়েছে। যার কারণে, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনিসিপি ভেঙে গিয়েছে। রাজনৈতিক সূত্রের খবর, এইসমস্ত পরিস্থিতি চিন্তা করেই স্পিকার পদ চাওয়া হয়েছে। কারণ এই সব ক্ষেত্রে লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কোনও সদস্যের পদ খারিজের বিষয়টিও পুরোপুরি নির্ভর করে স্পিকারের ওপর। অটল বিহারী বাজপেয়ি জমানায় লোকসভার স্পিকার ছিলেন টিডিপির বালাযোগী। সেই উদাহরণ তুলে ধরেই স্পিকার পদটি চায় টিডিপি। অন্যদিকে, অতীতের নজির চিন্তা করে স্পিকার পদের দাবি জানাচ্ছে জেডিইউ।
এদিকে, একনাথ শিণ্ডে শিবির কোনও ক্যাবিনেট মন্ত্রক না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছে। দলের মুখপাত্র শ্রীরাং বার্নে বলেছেন, ‘আমরা ক্যাবিনেট মন্ত্রক আশা করেছিলাম। চিরাগ পাসোয়ানের ৫ জন সাংসদ, জিতন রাম মাঁঝির একজন সাংসদ। তারপরেও তাঁরা পূর্ণ মন্ত্রী পেয়েছেন। দুজন মাত্র সাংসদ থাকা জেডিএস পূর্ণ মন্ত্রক পেয়েছে। আমাদের সাতজন সাংসদ থাকার পরেও, কেন মাত্র একজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করা হল। শিবসেনা বহুদিনের পুরনো জোটসঙ্গী। অন্তত একজনকে পূর্ণ মন্ত্রী করা উচিত ছিল।’ তাঁদের খোঁচা দিয়ে উদ্ধব ঠাকরে শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ‘কারও দাসত্ব শুরু করলে তার পরিণতি এমনই হয়।’ আজ সকালে কিষান সম্মান নিধির ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। সেই বৈঠকে দেশে শহর এবং গ্রামাঞ্চলে গরীব মানুষের জন্য ৩ কোটি বাড়ি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?