শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: ইঁদুরে কেটে দিচ্ছে শিকড়, ঝোড়ো হাওয়ায় গাছ পড়ছে কলকাতায়

Kaushik Roy | ১০ জুন ২০২৪ ১৮ : ৪৬Kaushik Roy
কাকলি মুখোপাধ্যায়: ইঁদুরের উপদ্রবে জেরবার তিলোত্তমা। কলকাতার বড় বড় সৌধ, সেতু, ফুটপাথ ইঁদুর-বাহিনীর আক্রমণে ফোঁপরা, কোনওটা বা ধসে যাওয়ার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাদ পড়েনি কলকাতা পুরভবনও। ইঁদুর মাটি ফোঁপরা করে দিচ্ছে, কেব্ল কেটে দিচ্ছে। কলকাতার বেশ কয়েকটি প্রধান রাজপথের ফুটপাথ অসমান, উঁচুনিচু হয়ে গিয়েছে, কারণ তার নীচের জমি খেয়ে ফেলেছে ইঁদুর। রেহাই পাননি কলকাতার মেয়রও। কিছুদিন আগে নিজের বাড়ির সোফাতে ইঁদুর বসবাসের কথা জানিয়েছিলেন মেয়র। শহরে এত গাছ পড়ে যাওয়ার পিছনেও রয়েছে ইঁদুর। মাটির নিচে গাছের শিকড় কেটে দিচ্ছে মূষিকবাহিনী। এই তথ্য সামনে আসতে রীতিমতো মাথায় হাত কলকাতা পুরসভার। ঘরে–বাইরে অসম শক্তিশালী ইঁদুর মোকাবিলায় চিন্তায় পুর প্রশাসন। ইঁদুর মারা তো দুরস্ত। ইঁদুরের হাত থেকে কলকাতাকে রক্ষার পথ খুঁজছে পুরসভা। একদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন উৎসব। হাজার হাজার গাছ লাগানো হচ্ছে। আর অন্যদিকে চারা গাছ গুল্ম থেকে মহীরুহ হয়ে উঠতেই ইঁদুরের দাঁতের কবলে পড়ে যাচ্ছে শিকড়। তাই গাছের উচ্চতা বেধে দেওয়ার পরিকল্পনা পুরসভার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ইঁদুরের উৎপাত থেকে শহরকে বাঁচাতে নাগরিকদের খাবারের উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলার পরামর্শ দেন।

তাঁর কথায়, যেখানে সেখানে খাবার ফেললে, সেটা খেতে ইঁদুর চলে আসে। রোজ সেখানে খাবার মেলায়,সেখানেই বসতি গেড়ে বসে। তাই কলকাতাকে ইঁদুর থেকে বাঁচাতে বাড়ি, হোটেল, রেস্তোরাঁ এবং সাধারন মানুষকে সর্তক হতে হবে। এক পুর আধিকারিকের কথায়, কলকাতার মেয়রের নির্দেশ যা গাছ পড়বে তার তিনগুন গাছ লাগাতে হবে। এবছর যে চারা গাছ লাগানো হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতে, সেই গাছ বড় হলেই চিন্তা। সামান্য ঝড়–বৃষ্টিতে ভেঙে পড়ছে গাছ। নরম কান্ড বা শক্ত কাণ্ড নয়। এতো গাছ পড়ার কারণ অনুসন্ধান করতে গিয়েই এই ইঁদুর তত্ত্ব সামনে আসে। যেসব বড় গাছের শিকড় মাটির গভীরে পৌঁছে গেছে। সেইসব গাছ যখন পড়ে যাচ্ছে, দেখা গেছে শিকড় কাটা। শিকড় ছিন্ন হয়ে গাছ আর কীভাবে ঝড়–ঝঞ্জা মোকাবিলা করবে। স্বাভাবিকভাবেই গাছগুলো পড়ে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহরে ১০–১১ ফুটের বেশি বড় গাছ রাখা হবে না। অর্থাৎ গাছের বৃদ্ধি একটা জায়গায় ধরে রাখতে হবে। তাহলে গাছটা বিশাল আকার নিতে পারবে না। এতে ওই গাছ পড়ে বড় দূর্ঘটনা এড়ানো যেতে পারে। আর শিকড়ও মাটির বেশি গভীরে যেতে পারবে না। তাই এবার গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষজ্ঞদেরও মাটি, জায়গার পাশাপাশি ‘ইঁদুর কাটা’র বিষয়টিও মাথায় রেখে তালিকা তৈরি করতে হবে। পুরনো খুব মূল্যবান যেসব গাছ পড়ে যায়। সেগুলোকে প্রতিস্থাপন করে ধরে রাখার চেষ্টা করা হয়। সেক্ষেত্রেও ভাবতে হবে। ইঁদুর এমন এক শত্রু যাকে দমন করা প্রায় দুরূহ হয়ে উঠেছে। শহরের সবুজ বাঁচাতে তাই এই ভাবনা পুরসভার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া