মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | Mou Roychowdhury: বাংলাদেশের বড় বন্ধু মৌ রায়চৌধুরী স্মরণে

Riya Patra | ১০ জুন ২০২৪ ১৮ : ০০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক, ঢাকা: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মৌ রায়চৌধুরীর স্মরণসভা সোমবার অনুষ্ঠিত হল ঢাকা ক্লাবে। গুয়াহাটির ব্যতিক্রম মাসডোর উদ্যোগে ফ্রেন্ডস অফ বাংলাদেশ এবং সার্ক কালচারাল সোসাইটির সহযোগিতায় এই স্মরণসভার আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে মৌ রায়চৌধুরীর আন্তরিকতার কথা উল্লেখ করেন বিশিষ্ট গবেষক এএসএম সামসুল আরেফিন। মৌ রায়চৌধুরী বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সাংসদ পঙ্কজ দেবনাথ, প্রাক্তন সাংসদ অসীম উকিল, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও ড. শঙ্কু বসু, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহা, বাংলাদেশের প্রাক্তন কৃষি সচিব শ্যামলকান্তি ঘোষ প্রমুখ শ্রদ্ধা জানান মৌ রায়চৌধুরীর প্রতিকৃতিতে। পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল ওয়াদুদও মৌ রায়চৌধুরীকে শ্রদ্ধা জানান। স্মরণসভায় সঙ্গীত পরিবেশন করেন দুই দেশের দুই শিল্পী জন্নত ই ফিরদৌস ও জয়িতা ভট্টাচার্য দেবনাথ।
ব্যতিক্রম মাসডোর উদ্যোগে ঢাকায় আয়োজন করা হয়েছিল এডুকেশন কনক্লেভ। সূচনায় মৌ রায়চৌধুরীকে শ্রদ্ধা জানান দুই দেশের শিক্ষাবিদরাও। প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের কথা বলেন। তাঁর মতে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বাড়াতে হবে। দুই দেশের সুসম্পর্ক আরও মজবুত করার ডাক দেন সাংসদ পঙ্কজ দেবনাথ। সাংসদ ড. আওলাদ হোসেন শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগের কথা বলেন। ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন ভারতিয়ার মতে, দুই দেশের ছাত্রছাত্রীদের সামনে শিক্ষার নতুন দিগন্ত খুলে দেওয়াই এই কনক্লেভের উদ্দেশ্য। ড. শঙ্কু বসু ভারতে পড়াশোনার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। তাঁর মতে, খুব কম খরচে ভারতে পড়ার সুযোগ রয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহার মতে, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী আগরতলায় এখন উচ্চশিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। তিনি বাংলাদেশের পড়ুয়াদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। এই কনক্লেভে কলকাতা, গুয়াহাটি, আগরতলার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া