সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | TMC: 'জায়ান্ট কিলার' ইউসুফ, মুর্শিদাবাদের তিনটি আসন জয়ে উচ্ছ্বাস প্রকাশ মমতার

Pallabi Ghosh | ০৮ জুন ২০২৪ ০৩ : ১৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল দল প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথম মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের সবকটিতেই জয়ী হয়েছে রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জঙ্গিপুর আসন থেকে জয়ী হয়েছেন খলিলুর রহমান, মুর্শিদাবাদ আসনটি ফের নিজের দখলে রেখেছেন আবু তাহের খান। বহরমপুর কেন্দ্রে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে প্রথমবারের জন্য সংসদে যাচ্ছেন ইউসুফ পাঠান।
মুর্শিদাবাদ জেলাতে দলের এই অভাবনীয় সাফল্যে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আজ কলকাতার কালীঘাটের দলীয় অফিসে নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা ব্যানার্জি। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের আরও একাধিক নেতা-নেত্রী। বৈঠকে মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত তিন সাংসদই আজ উপস্থিত ছিলেন।
তৃণমূল সূত্রের খবর- প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আজকের বৈঠকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে না পারার কারণ নিয়ে অল্প আলোচনা হয়। সূত্রের খবর- বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই কেন্দ্রগুলোতে এমন ফলাফলের পিছনে কারা দায়ী তা খুঁজে দেখার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটি দল গঠন করা হবে। তারা আগামী দিন খুঁজে দেখবে ওই কেন্দ্রগুলোতে তৃণমূলের কম ভোটার পিছনে কী কারণ কাজ করেছে।
আজকের বৈঠকে উপস্থিত এক নবনির্বাচিত সাংসদ জানান, "দিদি আমাদের সকলকে ভাল করে কাজ করার জন্য বলেছেন। তবে মালদহ জেলাতে আশানুরূপ ফল না হওয়ার তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেছেন।"
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, "মুর্শিদাবাদের তিনটি আসনে জয়ের জন্য দিদি (পড়ুন মমতা ব্যানার্জি) খুব খুশি। তিনি আমাদের সকলকে ভাল করে কাজ করতে বলেছেন। ইউসুফ পাঠানকে দিদি 'জায়ান্ট কিলার' বলেছেন। আমার ফলাফলেও দিদি খুব খুশি। তবে যেখানে ভাল ফলাফল হয়নি, তার কারণ খুঁজে দেখতে বলেছেন দিদি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া