মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Durga Puja: বর্ষা আসার আগেই প্রতিমা বিদেশে পাঠানোর ব্যস্ততা

Riya Patra | ০৮ জুন ২০২৪ ২০ : ৪০Riya Patra
রিয়া পাত্র 
কলকাতার ছোট একটা পাড়ায় এখন অকাল শরৎ। ফিনিশিং টাচ-এর শেষে তৈরি দুর্গা প্রতিমা। এবার তারা একে একে জাহাজে করে পাড়ি দেবে। কেউ যাবে বস্টন, কেউ কানাডা। মিন্টু পালের কারখানায় ব্যস্ততা তুঙ্গে। শনিবারই নিউ ইয়র্কে পাড়ি দিচ্ছে তাঁর তৈরি একচালার দুর্গা প্রতিমা। শুক্রবার রাতে কারখানায় বারবার শেষ মুহূর্তের প্যাকিং দেখছিলেন তিনি। কাঠ আর প্লাইউডের বাক্সে প্রতিমা সেট করে প্যাকিং করতে হয় শিল্পীদেরই। সেসব দেখে নিলেন খুঁটিয়ে। এটাই কি এবারের প্রথম ঠাকুর বিদেশে যাচ্ছে? কাজ করতে করতেই জানালেন, ইতিমধ্যে জাহাজে করে রওনা দিয়েছে আরও বেশ কয়েকটি প্রতিমা। মূলত ডিসেম্বরের শেষ কিম্বা জানুয়ারিতেই বিদেশ থেকে প্রতিমার অর্ডার চলে আসে। এপ্রিল-মে-জুন, সেসব অর্ডার একে একে শেষ করে ফেলেন শিল্পীরা। মিন্টু পালের যেমন এবার ৭-৮ ফুটের ১৫ টি, ১০ ফুটের ২টি এবং ২/২ এর ৪টি দুর্গা প্রতিমার অর্ডার এসেছে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড,স্পেন এমনকি দুবাই থেকেও। কথা বলতে বলতেই টেক্সাস থেকে মেসেজ এল। পুজোর উদ্যোক্তারা মণ্ডপ সজ্জার জন্য চাইছেন কুলো, হাতপাখা, আর সঙ্গে সোলার কদমফুল। মিন্টু পালের কথায়, 'আগে এই চল এত বেশি ছিল না। আগে বিদেশের পুজোগুলো শুধু প্রতিমা নিত। এখন মণ্ডপ সজ্জার সামগ্রী নিয়ে যেতে চায়। গুগল থেকে ছবি ডাউনলোড করে পাঠিয়ে বলে ওই বিশেষ ধরণের সজ্জা তৈরি করে দিতে। করে পাঠাই।' প্রশান্ত পাল আবার শুধু সাজসজ্জা নয়, উদ্যোক্তাদের দাবি অনুযায়ী হারমোনিয়াম, ডুগি-তবলারও ব্যবস্থা করে দেন। তাঁর মতে, এবার এখনও অবধি প্রতিমার অর্ডার কিছুটা কম। আপাতত আমেরিকা, স্পেন, কানাডা এবং প্যারিসের জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত তিনি। সঙ্গে ব্যাকগ্রাউন্ডের জন্য সোলার ওপর বিশেষ ছবিও আঁকছেন। 
বিদেশের পুজো উদ্যোক্তাদের ভাবনার কোনও বদল আসছে কি? শিল্পীরা কী বলছেন? তাঁদের মতে, মূলত ট্র্যাডিশনাল, টানা চোখের প্রতিমা চান সকলে। তবে কানাডার এক পুজোর উদ্যোক্তারা এবার এক চালার পরিবর্তে বড় ঠাকুর নিয়েছে। খানিকটা থিমের ধাঁচে। সঙ্গেই নিয়েছে ছোট এক চালার প্রতিমা, সিঁদুর খেলা হবে তাতেই। 
প্রতি বছর কুমোরটুলি থেকে শতাধিক ঠাকুর পাড়ি দেয় বিদেশে। সুদীর্ঘ পথে প্রতিমা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই তৈরি হয় ফাইবার দিয়ে। জৈষ্ঠ্যের শেষে একে একে তারা জাহাজে উঠে পড়ছে। লম্বা পথ পেরিয়ে পৌঁছবে গন্তব্যে। জানা গেল, এক একটি পুজো ক্লাবে একই প্রতিমা অন্তত ৫ বছর পুজো হয়। কেউ কেউ শিল্পীর থেকে এক্সট্রা গয়না, শাড়ি নিয়ে নেন প্রথমেই। পরে প্রয়োজন মতো বদলে নেওয়া হয়। তারপর? অন্তত ৪-৫ বছর পুজোর পর, অন্য কোনও ছোট কিম্বা নতুন পুজো গোষ্ঠী ওই ঠাকুর কিনে নেয়, তুলনামূলক ভাবে বড় পুজোর ক্লাব আবার যোগাযোগ করে কুমোরটুলিতে, নতুন প্রতিমার জন্য।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া