সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | LK Advani: তৃতীয় দফায় শপথ নেওয়ার আগে আদবানির বাসভবনে মোদি

Riya Patra | ০৭ জুন ২০২৪ ২২ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই ভোটে। ২৪০-এ থমকে যাওয়া গেরুয়া শিবিরের এবার সরকার গড়তে ভরসা শরিক জোটগুলি। শুক্রবার এনডিএ জোটের সাংসদরা বৈঠকে বসেছিলেন। এদিন বৈঠকে মোদিকেই এনডিএ জোটের নেতা হিসেবে মেনে নেয় সব শরিক দল। রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। তার আগে তিনি সাক্ষাৎ করলেন ভারতরত্ন লালকৃষ্ণ আদবানির সঙ্গে। এদিন বর্ষীয়ান নেতার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। সূত্রের খবর, আদবানির সঙ্গে সাক্ষাতের পর মোদি বিজেপির বর্ষীয়ান নেতা মুরুলি মনোহর জোশী এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার সন্ধেয়, অর্থাৎ আজই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আবেদন জানাবেন মোদি।
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা নরেন্দ্র মোদির মুখে শোনা গেল এনডিএ'র স্তুতি। মঞ্চে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু-সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে মোদি তাঁর ভাষণের এক বড় অংশই ব্যয় করলেন এই জোট এবং জোটের নেতাদের প্রশংসায়।  মোদির কথায়, 'এনডিএ'র মতো ভোট পূর্ববর্তী জোট এর আগে কখনও সফল হয়নি। আমাদের পারস্পরিক বিশ্বাসের সেতুটা অটুট। যেটাই আমাদের সবচেয়ে বড় পুঁজি।' দেশের মানুষের কাছে এই জোটের গুরুত্ব বোঝাতে তিনি বলেন, 'এনডিএ জোট ভারতের আত্মার প্রতিবিম্ব। সরকারের জন্য বহুমত প্রয়োজন পড়লেও দেশের জন্য সহমত দরকার।' জোটে যে কোনও কৃত্তিমতা নেই সেটা বোঝাতে তিনি বলেন, 'একেবারে নিচুতলা পর্যন্ত কাজ হয়েছে। তাই এই 'অর্গানিক অ্যালায়েন্স' তৈরি হয়েছে।'  বৈঠকে বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। বক্তব্যে নির্বাচনকালে মোদির নিরলস প্রচারকে কুর্নিশ জানিয়েছেন। মোদি-শাহের বৈঠক, সভা কীভাবে ভোট টেনেছে এনডিএ জোটের দিকে, কর্মী সমর্থকদের মনে বিশ্বাস বাড়িয়েছে সেকথা বলেন তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া