রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Death: রেলে ভোগান্তি, প্রবল ভিড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

Riya Patra | ০৭ জুন ২০২৪ ১৯ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রেলের সিদ্ধান্তে ভোগান্তি যাত্রীদের। ট্রেন থেকে স্টেশন, প্রবল ভিড়ের চাপে নাজেহাল যাত্রীরা। এর মাঝেই শুক্রবার সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ মেন শাখায়। জানা গিয়েছে টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যান বছর ২২-এর মহম্মদ আলি হাসান আনসারি। কিভাবে এই দুর্ঘটনা? যাত্রীদের বক্তব্য টিটাগড় থেকে ট্রেনে চেপেছিলেন ওই যুবক। কিন্তু ট্রেনে অত্যাধিক ভিড়ের কারণে কামরার ভেতরে প্রবেশ দূরের কথা, একপ্রকার ঝুলতে ঝুলতেই যাচ্ছিলেন। টিটাগড় থেকে ট্রেন বেরিয়ে খড়দহের দিকে যাওয়ার পথেই ঘটে বিপত্তি। সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। স্বাভাবিক ভাবেই ঘটনায় বাড়ছে ক্ষোভ। সূত্রের খবর, মৃতের বাড়ির তরফ থেকে হাসপাতালের বিরুদ্ধেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলবে। আর তার জেরে শুক্রবার সকাল থেকে বহু লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী শিয়ালদহ থেকেও বহু ট্রেন যাতায়াত করছে না। যাত্রাপথ বদল হয়েছে একাধিক ট্রেনের।
অন্তত ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ডানকুনি, নৈহাটি, বারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, বারুইপুর, গেদে লোকালের মতো ট্রেনগুলি শিয়ালদহের বদলে দমদম জংশন থেকে ছাড়ছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ, বারাসত, হাবড়া, বনগাঁ লোকালের মতো ট্রেনগুলি ছাড়ছে। এর ফলে বিপুল সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেনে থিকথিকে ভিড়। অথচ ট্রেন নেই। অনেকে ভিড় ট্রেনে উঠতে না পেরে বাস রুটে অফিসের দিকে রওনা দিয়েছেন। এদিকে, শিয়ালদহে ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ট্রেন লেটে চলবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া