শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Sachin Pilot: বলেছিলেন সব ভুলে এগিয়ে যেতে, শচীন পাইলটকে আর কী পরামর্শ দিয়েছিলেন রাহুল?

Riya Patra | ০৯ নভেম্বর ২০২৩ ১৮ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভোট রাজস্থানে। তবে রাজস্থানের রাজনীতিতে বারবার চর্চা হয়েছে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতাকে নিয়ে। একজন শচীন পাইলট এবং অন্যজন অশোক গেহলট। সে রাজ্যের বিধানসভা ভোটের আগে কংগ্রেস একতার বাণী শোনালেও তাঁদের দ্বন্দ্ব নিয়ে গুঞ্জন থেমে যায়নি। এর মাঝেই জোর চর্চা পাইলটের মন্তব্য নিয়ে। শচীন পাইলট জানিয়েছেন, রাহুল গান্ধী তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ক্ষমা করে, ভুলে গিয়ে এগিয়ে যেতে। ভোটমুখী রাজস্থানে প্রচারাভিযান চালানোর সময় শচীন পাইলট জানিয়েছেন, সে রাজ্যে কংগ্রেস সম্পূর্ণ একত্রিত ভাবেই কাজ করছে। গেরুয়া শিবির উত্তেজনা, দলাদলি করছে। সঙ্গেই তিনি বলেন, ‘ কংগ্রেসের আমরা একসঙ্গে বসে কথা বলি।‘ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাতকারে পাইলট আরও বলেন, তাঁকে মল্লিকার্জুন খাড়গে এবং রহুল গান্ধী পরামর্শ দিয়েছিলেন ক্ষমা করে, ভুলে এগিয়ে যেতে। এই মুহূর্তে রাজস্থানের রাজনীতিতে ফের প্রশ্ন ঘুরছে, কংগ্রেস ক্ষমতায় ফিরলে মসনদে কে বসবেন? ইতিমধ্যে অশোক গেহলট বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হতে চান না, কেবল মুখ্যমন্ত্রী পদ তাঁকে ছাড়তে চায় না। ভোটের ঠিক মুখে, পাইলট বললেন, তাঁর কাছে তৈরি রয়েছে আগামী ৫ বছরের রোডম্যাপ। কংগ্রেস একত্রিত ভাবে নির্বাচনে জয় লাভ করবে, তারপর বিধায়কেরা এবং শীর্ষ নেতৃত্ব ঠিক করবে কে কোন পদে বসবেন। ভোটের ঠিক আগে পাইলটের এই মন্তব্য যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া