শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Kitchen Hacks: রান্নাঘরে রাখুন এই একটি জিনিস! থাকবে না একটাও পোকামাকড়

নিজস্ব সংবাদদাতা | ০৪ জুন ২০২৪ ২৩ : ৫৪Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীত, গ্রীষ্ম বা বর্ষা - রান্নাঘরে আরশোলা, পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড়ের আনাগোনা লেগেই থাকে। যেগুলো থেকে অনেক সময় ছড়ায় নানা রোগ। পাশাপাশি , একগাদা টাকা দিয়ে মডিউলার কিচেন করে যদি আরশোলা পোকামাকড়ের উপদ্রব বাড়ে তাহলে মন খারাপ তো হবেই। সকালে ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দেওয়ার সময় যদি দেখেন চারপাশে আরশোলা ঘুরে বেড়াচ্ছে সারা দিনটাই মাটি। সেক্ষেত্রে রান্নাঘর পরিষ্কার করার সময় করুন এই কয়েকটি কাজ। তাতেই হবে মুশকিল আসান। 
১. রান্নাঘরে যদি খাবার ও অন্যান্য জিনিস ছড়ানো থাকে তাহলে শুধু আরশোলা নয় অন্যান্য পোকামাকড়েরও উপদ্রব বাড়বে। স্যাঁতসেঁতে জায়গা ওদের খুব প্রিয়। তাই চেষ্টা করুন রান্নাঘর পরিষ্কার ও শুকনো রাখতে। রান্নাঘরের বেসিন ওভেনের চারপাশ পরিষ্কার রাখুন। জলের পাইপ ও অন্যান্য আউটলেটের চারপাশে খেয়াল রাখুন যাতে কোন লিকেজ না থাকে। 
২. খাবার পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য এয়ারটাইট বক্স কিনুন। কাটা ফল বা সবজি বাইরে রাখবেন না। খাবার গরম থাকলে সেটি ঢাকা দিয়ে রাখার চেষ্টা করুন যাতে পোকামাকড় না পড়ে। না হলে ওই খাবার খেয়ে, বাড়ির লোক অসুস্থ হতে পারেন যেকোনও সময়। 
৩. খেয়াল রাখতে হবে গারবেজ বক্সের দিকেও। ওটা পোকামাকড়দের আস্তানা । সেটা নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর অতি অবশ্যই ঢাকা দেওয়া গারবেজ বক্স ব্যবহার করুন। 
৪. রান্নাঘর যত বেশি ছড়ানো ছেটানো থাকে, পোকামাকড়দের সুবিধা হয় সেখানে আস্তানা তৈরি করতে। নিয়মিত রান্নাঘরের কেবিনেট গুলি পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন। 
৫. নিয়মিত রাসায়নিক কীটনাশক ব্যবহার করুন আরশালা ও পোকামাকড়ের উপদ্রব কমাতে। এক্ষেত্রে কার্যকরী হতে পারে তেজপাতা। যা রান্না ঘরে সহজেই পাওয়া যায়। বিভিন্ন কন্টেনার ও সেলফে কয়েকটি করে তেজপাতা রেখে দিন। এতে আরশোলা ও পোকামাকড়ের উপদ্রব কমবে সহজেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া