বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Election Result: ‌গণনাকেন্দ্রে কী কী নিয়ম মানতে হবে?‌ জানাল কমিশন

Rajat Bose | ০৩ জুন ২০২৪ ০১ : ২১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার ভোটগণনা। গণনাকেন্দ্রে প্রবেশের নিয়ম কী?‌ জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোটগণনার কাজে থাকবে ২৫ হাজার কর্মী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব জানিয়েছেন, সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে শীতলখুচিতে। সবচেয়ে কম গণনা হবে চোপড়ায়। সেখানে নয় রাউন্ড গণনা হবে। গণনাকেন্দ্রের মধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। গণনাকেন্দ্রের মধ্যে কোনও অস্থায়ী এবং চুক্তিভিক্তিক কর্মী থাকতে পারবেন না। শুধু পেন, পেনসিল এবং খাতা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। নির্ধারিত সময়ের মধ্যে গণনাকেন্দ্রের ভিতরে পৌঁছতে হবে। গণনা কেন্দ্র থেকে এক বার বেরিয়ে গেলে আর প্রবেশ করা যাবে না। প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম। গণনার মাঝ পথে কাউন্টিং এজেন্ট পরিবর্তন করা যাবে না। গণনাকেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকবে।
এদিকে, গণনাকেন্দ্রের নিরাপত্তাকে দুটি বেষ্টনীতে ভাগ করা হয়েছে। একেবারে সামনের বেষ্টনীতে থাকবে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের একাংশ। সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। ওই বেষ্টনী পেরিয়ে ১০০ মিটার দূরে থাকবে সশস্ত্র পুলিশ। মেটাল ডিটেক্টর থাকবে। তার পরে শুরু হচ্ছে দ্বিতীয় বেষ্টনী। ওখানে থাকছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের থাকার জায়গা। সেই বেষ্টনীর কাছে নির্দিষ্ট একটি জায়গা থাকবে মোবাইল রাখার জন্য। কাউন্টিং এজেন্ট এবং গণনার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েক জন কাউন্টিং সেন্টারে ঢুকবেন। সেখানে স্থানীয় পুলিশের কেউ থাকতে পারবে না। পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনাকেন্দ্রের নির্দিষ্ট বসার জায়গায় একেবারে সামনের সারিতে বসবেন জাতীয় রাজনৈতিক দলের এজেন্ট। পরের সারিতে বসবেন আঞ্চলিক দলগুলির এজেন্টরা। একেবারে পিছনের সারিতে বসবেন নির্দল প্রার্থীদের এজেন্ট। কমিশন সূত্রে বলা হয়েছে গণনাকর্মীর পাশাপাশি কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন প্রার্থী। এছাড়া প্রার্থীর নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট, কমিশন নিযুক্ত পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার থাকবেন। তবে প্রার্থীর কাউন্টিং এজেন্টরা যত্রতত্র ঘোরাফেরা করতে পারবেন না। তবে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ঘুরতে পারবেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া হলে কেউ ঢুকতে পারবেন না। স্ট্রং রুম পিছু তিন সেকশন করে কেন্দ্রীয় বাহিনী এবং ২৮ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে।
 



 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া