মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anti Addiction Campaign

Anti Addiction Campaign: নেশাসুর মুছে যাক পৃথিবী থেকে, ১২ বছর ধরে বার্তা দিচ্ছেন ববি

কলকাতা | Anti Addiction Campaign: নেশাসুর মুছে যাক পৃথিবী থেকে, ১২ বছর ধরে বার্তা দিচ্ছেন ববি

AA | ১৮ অক্টোবর ২০২৩ ১৯ : ৪১Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক:শুক্রবারের রাত পোহালেই দেবীপক্ষ। অশুভর বিনাশ, শুভশক্তির জয় এমন আবহে অভিনেতা ববি চক্রবর্তীর বার্তা, যে কোনও নেশাই সর্বনাশা, অসুরসম। হতে পারে সেটা মাদক। হতে পারে সেটা মুঠোফোন। যার কবলে পড়লে নষ্ট প্রজন্মের পর প্রজন্ম। বিপর্যস্ত সুখী, সাজানো সংসার। তাই যেনতেনপ্রকারেণ এই নেশাসুরকে বধ করতে হবে। উদাহরণ হিসেবে তিনি আজকাল ডট ইনের কাছে নিজের ছোটকাকার কথা তুলে ধরেছেন। তাঁর কাকা দারুণ মেধাবী। উচ্চশিক্ষিত বংশের ছেলে। অত্যন্ত সুপুরুষ। সমস্ত গুণ নষ্ট নেশার কবলে পড়ে। স্কুল থেকে বদগুণের শুরু। মাত্র ২৯-এ ফুরিয়ে গিয়েছেন তিনি।
ববির আরও উদাহরণ এই প্রজন্মের ছেলেমেয়েরা। প্রতি মুহূর্তে মুঠোফোনে ‘আমাকে দেখুন’ বলতে গিয়ে, অনৈতিক কাজ করতেও পিছপা হচ্ছেন না। কিন্তু এভাবে কি বিখ্যাত হওয়া যায়?
এই দুই চরম সত্যকে সবার সামনে তুলে ধরার জন্য, একই সঙ্গে যে কোনও নেশার কবল থেকে প্রজন্মকে রক্ষা করার জন্য এক যুগ ধরে লড়ছেন অভিনেতা। তাঁর প্রচারাভিযান, ‘আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড’-এর মাধ্যমে। ।তাঁর লড়াইয়ের হাতিয়ার এটাই। সম্প্রতি তিনি পরপর দু’বার বিশেষ অনুষ্ঠান করলেন ইন্সটিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠানে। কেমন সাড়া পেলেন ববি? উচ্ছ্বসিত অভিনেতার দাবি, ‘‘সেশন চলাকালীন জনৈক শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছেন, আমি ভুল পথ ছেড়ে ভাল পথে ফিরে আসব। এটাই আমার পাওনা।’’ বেপথু ছোটকাকার অসময়ে হারিয়ে যাওয়া ভুলতে পারেননি তিনি। আজও সেই যন্ত্রণা তাড়িয়ে নিয়ে বেড়ায় তাঁকে। সেই অনুভূতি থেকে সম্পূর্ণ বিনামূল্যে ববির এই প্রচারানুষ্ঠান। একদম তৃণমূলীয় স্তর অর্থাৎ স্কুল থেকে তাঁর প্রচারাভিযান শুরু। ববির যুক্তি, নেশার আখড়া ওখান থেকে শুরু। স্কুল পড়ুয়াদের সাবধান করতে করতে তিনি পৌঁছে যান কলেজে। ববির বিচারে যাঁদের বিবেচনা স্কুল শিক্ষার্থীদের থেকে বেশি। অভিনেতার আশা, এভাবে সমাজের সব স্তরে সচেতনতা ছড়িয়ে দিতে পারলে তবেই সমাজ রক্ষা পাবে।
পাশাপাশি তাঁর আক্ষেপ, বাকিদের মতো অর্থের বিনিময়ে তিনি সমাজসেবা করেন না। তবুও বাকিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন না। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান না। ববির কথায়, ‘‘ব্যতিক্রম প্রতিষ্ঠানের ডিন শ্রাবণী তালুকদার। তাঁর সংবেদনশীল মন বুঝতে পেরেছে, সমাজের ভবিষ্যত নতুন প্রজন্ম। তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের খুব প্রয়োজন। তাই তিনি তাঁর প্রতিষ্ঠানে আমাকে প্রচারাভিযানের সুযোগ করে দিয়েছেন। শ্রাবণী এবং তাঁর টিমকে অসংখ্য ধন্যবাদ।’’
ববির আরও দাবি, অভিনয় দুনিয়ার চেহারাটা আরও ভয়াবহ। সেখানে নেশার কবলে পড়ে শেষ হয়ে যায় সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বা শিলাদিত্য পত্রনবীশের মতো প্রতিভা। তাই সেখানেও কিছু করতে পারলে তিনি খুব খুশি হবে। সেশন শেষে থাকে অংশগ্রহকারীদের জন্য চমক। বিশেষ প্রশ্নোত্তর পর্ব এবং কাস্টমাইজড পুরস্কার। যেখানে ববির সেশনের নাম, লক্ষ্য ইত্যাদি লেখা থাকে। অভিনেতা জানিয়েছেন, অনুষ্ঠান করতে করতেই তিনি কয়েক জন সঙ্গীকে পেয়েছেন। যাঁরা নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে যোগ দেন ববির অনুষ্ঠানে।
 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া