মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: মোদির উদ্দেশে প্রশ্নবাণ বিরোধীদের

Kaushik Roy | ২৮ মে ২০২৪ ০১ : ১০Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন একগুচ্ছ প্রশ্নের জবাব চাইল বিরোধী শিবির। মনরেগায় রাজ্যের বকেয়া থেকে শুরু করে করোনাকালে বিধানসভা নির্বাচনের প্রচারসভা করে রাজ্যের মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করল কংগ্রেস, তৃণমূলের মতো ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি। পাশাপাশি বিগত ১০ বছরে সংসদের মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, এই প্রথমবার লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি এবং একটি প্রশ্নেরও জবাব দেননি প্রধানমন্ত্রী। ডেরেক ও ব্রায়েন বলেছেন, "সভার সংখ্যার বিচারে সবচেয়ে কমদিন সংসদ বসেছে এবং তা ১৯৫২ থেকে সর্বনিম্ন। এই সরকারের আমলে কোনও ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি। সভা কক্ষে একটি প্রশ্নেরও জবাব দেননি প্রধানমন্ত্রী মোদি।" ডেরেকের কথায়, "রাজ্যসভায় বিরোধীদের দেওয়া একটি নোটিশও আলোচনার জন্য গৃহীত হয়নি। সভাকক্ষে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন ট্রেজারি বেঞ্চের একজন সাংসদ।"

প্রসঙ্গত, বিএসপি সাংসদ দানিশ আলি সম্পর্কে সাম্প্রদায়িক মন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। তিনি আরও কয়েকটি উল্লেখ করেছেন, "প্রথমবার লোকসভায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনার দাবি জানানোয় বিরোধী শিবিরের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের প্রায় ৩০০টি প্রশ্ন মুছে ফেলা হয়েছে।" ডেরেক ও ব্রায়েনের কথায়, "সংসদকে গভীর অন্ধকার কক্ষে পরিণত করেছে মোদি সরকার। সংসদের প্রতি দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় সরকার, দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকে সংসদ, ফলে সংসদকে অবহেলা করে দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে মোদি সরকার।" ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, "দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে টানে বিজেপি। ১০ জন দুর্নীতিগ্রস্ত নেতার মধ্যে বিজেপিতে যোগ দেওয়া ৯ জন তদন্ত থেকে রেহাই পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রফুল্ল প্যাটেল, নারায়ণ রাণে, অজিত পাওয়ার, অশোক চহ্বান, শুভেন্দু অধিকারী। বিজেপি একটি ওয়াশিং মেশিন।" ডেরেকের বক্তব্য, সন্দেশখালির মহিলারা বিচার চান বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি।

যদিও সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বাংলার মর্যাদাহানি করার বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মহিলাদের টাকা দিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।" কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, ২০২১ সালে যখন করোনার মারাত্মক দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময় তার মোকাবিলা না করে বাংলায় ভোটপ্রচার করেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, "সেই সময় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২.৩৪ লক্ষ। যদিও প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন এত বড় জমায়েত তিনি কখনও দেখেননি। আজও যখন সাইক্লোন রেমালে বিপর্যয় এসেছে, বিভাজনের রাজনীতি উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।" জয়রামের কথায়, "সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কলকাতা এবং বাংলাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাংলার এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। যদিও ২০২২ সালে প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করেছে তাঁর সরকার। " বিগত ৩ বছর ধরে কেন বাংলাকে মনরেগার টাকা দেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন জয়রাম রমেশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া