বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: ৬৭ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি ত্রিপুরায়

Pallabi Ghosh | ২৮ মে ২০২৪ ০০ : ৫৩Pallabi Ghosh
সমীর ধর, আগরতলা: ঘূর্ণিঝড় রেমাল-এর দাপটে ৬৭ বছরের রেকর্ড বৃষ্টি হল ত্রিপুরায়। সড়ক ও রেলপথে রাজ্য বিচ্ছিন্ন। হাওড়া, মনু, খোয়াই, গোমতী সমেত অধিকাংশ নদীর জল ফুলেফেঁপে ভাসিয়েছে শহর বাজার গ্রাম। সোমবার রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকে গোটা রাজ্যেই বিদ্যুত সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল সরকারি মেডিক্যাল কলেজ জিবি হাসপাতালও সম্পূর্ণ বিদ্যুত-বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। মঙ্গলবার বেলা ৯টার পর বৃষ্টি থেমে রোদ উঁকি দিলেও রাজ্যের অধিকাংশ এলাকা এখনও বিদ্যুতবিহীন। উপড়ে পড়েছে প্রচুর গাছ, বিদ্যুতের খুঁটি, পড়েছে ঘরবাড়ি। ফসলের ক্ষতি হয়েছে প্রচুর। রাজধানী আগরতলার রাস্তাঘাট কয়েক ঘণ্টার জন্য জলের তলায় চলে যায় শেষ রাত থেকে। পশ্চিম জেলা প্রশাসনকে নৌকো নামাতে হয় বন্যার্তদের উদ্ধারে। অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয় শরণার্থীদের জন্য। বন্যা দেখা দিয়েছে ঊণকোটি জেলা-সদর কৈলাসহরেও। ক্ষয়ক্ষতির বিস্তৃত হিসেব করছেন প্রশাসনের কর্তারা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের বেশির ভাগ জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এটা গত ৬৭ বছরের মধ্যে রেকর্ড। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঊণকোটি জেলায়, ২৫২ মিলিমিটারের বেশি। ধলাই জেলায় এই সময়ে বৃষ্টির পরিমাণ ২৪৮ মিলিমিটারের ওপরে। উত্তর জেলায় ২৪২, পশ্চিম ত্রিপুরা জেলায় ২২৯, খোয়াই জেলায় ১৯৯, গোমতী জেলায় ১৯৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। তুলনায় সিপাহিজলা এবং দক্ষিণ জেলায় বৃষ্টি কিছুটা কম হয়েছে বলে আইএমডি জানিয়েছে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া