শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | US: টর্নেডোর তাণ্ডবে আমেরিকায় ১৮ জনের মৃত্যু

Pallabi Ghosh | ২৭ মে ২০২৪ ২০ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে আমেরিকার চারটি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সোমবার (২৭ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন।
শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় হয়। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। একটি সড়কে কিছু গাড়ি উল্টে গেছে।
শনিবার গভীর রাতে মায়েস কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে কমপক্ষে দুজনের মৃত্যু হয়। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি জ্যানজেন তুলসাতে ফক্স নিউজ–সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন।
রবিবার ভোরে আরকানসাসে ঝড়ে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এবিসির স্থানীয় স্টেশন কেএটিভিকে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছপালা উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, কেন্টাকির লুইসভিলেতেও একজনের মৃত্যু হয়েছে।
আমেরিকার বিদ্যুৎ–বিভ্রাটবিষয়ক তথ্য সংগ্রহকারী ওয়েবসাইটের তথ্য বলছে, ঝড়কে কেন্দ্র করে আমেরিকাজুড়ে প্রায় ৪৯ হাজার গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েন।
এদিকে আমেরিকার বিভিন্ন জায়গায় টর্নেডোজনিত সতর্কতা বহাল রাখা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া