শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ মে ২০২৪ ০১ : ১০Riya Patra
২০২০-এর মে মাস। ভয়াবহ ঝড়, ভেসে যাওয়া কলেজস্ট্রিট, ভিজে চুপসে যাওয়া হাজার হাজার বই, আর বিক্রেতার হতাশ মুখ। আমফানের তাণ্ডবের কাছে মুখ থুবড়ে পড়েছিল গোটা বইপাড়া। কফি হাউসের সামনের রাস্তা, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলুটোলা লেনের রাস্তায় জলথইথই অবস্থা। সেই জলে ভাসছিল বই। ভাসছিল স্বপ্ন, রুটি-রুজি। সেই ছবি পুরনো হলেও, ফিকে হয়নি এখনও। ২০২৪ এর মে মাসেও ফের একই আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার রাতেই তার ল্যান্ডফলের আশঙ্কা। ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এই পরিস্থিতি ফের ভাবাচ্ছে বইপাড়াকে।
কলেজ স্ট্রিটের প্রতিক্ষণ বইচাঘরের একটি বার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আমফানের বিপুল ক্ষতির কথা মনে করিয়ে তারা জানিয়েছে, দুর্যোগকালে সূর্য সেন স্ট্রিট এবং সংলগ্ন এলাকার বইবিপণিগুলি, যারা স্থানাভাবের কারণে বইয়ের স্টক নিরাপদ স্থানে রাখতে পারছে না, তারা দু' দিনের জন্য প্রতিক্ষণ বইচাঘরে বইয়ের স্টক রাখতে পারে। নিজেদের বই সুরক্ষিত রাখতে কী ভাবছে প্রকাশন সংস্থাগুলি? দে'জ-এর শুভঙ্কর দে জানালেন, পূর্বাভাস থাকায় এবং হাতে সময় থাকায় সকলেই যতটা সম্ভব উঁচু জায়গায় বই সরিয়ে রেখেছেন। অল্প বৃষ্টিতেই কলেজস্ট্রিটে এক হাঁটু জল। সেকথার রেশ টেনে তিনি জানালেন, আমফানের সময়েও ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁদের বিদ্যাসাগর টাওয়ারের বিপণির বই। তবে এবার, পূর্বাভাস পাওয়ায় প্রকাশক, বিক্রেতা সকলেই যতটা সম্ভব বই সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন। করোনাকাল, লকডাউন হওয়ায় আমফানের সময় সেই সুযোগ মেলেনি। সেকথাই বললেন পত্রভারতীর কর্ণধার এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি জানালেন, এবার সামর্থ্যমত সকলেই চেষ্টা করছেন সবকিছু গুছিয়ে রাখার। আমফানের সময় গিল্ড সহায়তা করেছিল বইপাড়ার। এখনই এসব নিয়ে ভাবতে রাজি নন সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। বললেন, 'চাই না এরকম কিছু হোক। গতবার অনেক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি হলে পাশে দাঁড়াবে গিল্ড।' সেকথা বললেন ত্রিদিব চট্টোপাধ্যায়ও। জানালেন, এখনও আলোচনা না হলেও, দুর্যোগ বইপাড়ায় প্রভাব ফেললে, ক্ষয়ক্ষতি হলে পাশে থাকবে গিল্ড।
তবে আগাম সতর্কতায় কতটা সামলানো প্রকৃতির রোষ? সেটাই ভাবাচ্ছে দীপঙ্কর দত্তকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে বইয়ের দোকান তাঁর। দুশ্চিন্তা বাড়ছে। বললেন, 'আমার দোকান ফুটপাথে, খুব নিচু জায়গা। খুব ঝড় বৃষ্টি হলে কী হবে জানি না। আমফানের সময় কিছু করতে পারিনি। গাছের ডালে ভেঙে গোডাউনের চাল ভেঙে গিয়েছিল। তাতে জল ঢুকে বই ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। এবার সময় পেয়ে বইপত্র উঁচুতে রেখেছি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে হাত থাকে না। ভয় সেই কারণেই বাড়ছে।' বইপত্র উঁচুতে সরিয়ে রেখেছে বৈভাষিকও। তবে আতঙ্ক কাটছে না কারও। ছোট দোকান যাঁদের ঝড়ে চাল উড়ে গেলে, কী করবেন তাঁরা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?