শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Gujarat: রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৯ শিশু সহ ২৪

Pallabi Ghosh | ২৫ মে ২০২৪ ০৩ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের রাজকোটের এক গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত অন্ততপক্ষে ২৪ জন। মৃতদের মধ্যে ৯ জন শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। এখনও পর্যন্ত ২৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে গেমিং জোন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। তারপর দ্রুত তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে গেমিং জোনের মালিক ও ম্যানেজার। সিট গঠন করে তদন্ত চলছে।
দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া