মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | LOOM: "লুম কথা", এক অভিনব উদ্যোগ

Sumit | ২৫ মে ২০২৪ ২২ : ১৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : হ্যালোহেরিটেজের সহায়িকা শাখা 'কৃষ্টি"র উদ্যোগে শুরু হয়েছে "লুম কথা" মেলা অর্থাৎ হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট মেলা৷ ২৪ মে শুরু হয়ে চলবে ২৬ মে পর্যন্ত। কলকাতার রাজডাঙা মেন রোডের কাছে চলছে এই মেলা। বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশ নিয়েছেন। কয়েকটি স্টলে পুরুষরাও আছেন মহিলাদের সহায়ক হিসাবে। কাঁথাস্টিচের শাড়ি, নানানরকম হাতের কাজের হ্যান্ডলুমের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী, চাদর, নানারকম হাতে তৈরি গহনা, এমনকি রকমারি বেকারির কেক, কুকিজ, পাঁউরুটি, চকোলেট সহ নানা ধরণের খাবারও রয়েছে এখানে৷ এছাড়া রয়েছে হাতে তৈরি আচার, বড়ি, পাঁপড়। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও এখানে এসেছেন বহু শিল্পী। পিংলা, শান্তিনিকেতন, সুন্দরবনের পাথরপ্রতিমা থেকেও এসেছেন শিল্পীরা। মেলার প্রধান চমক হল ভাগ্য গনণার রেমাডি স্বরুপ ও গৃহে বাস্তু দোষ কাটানোর রকমারি হাত ও গলার ব্যাঙ্গেল, হার ও নানা সামগ্রী নিয়ে একটি স্টল৷ এর মূল কর্ণধার দেবযানী ভট্টাচার্য দাস। যিনি নিজেই প্রয়োজন অনুসারে এগুলি গনণা করে দিয়ে থাকেন। 
'কৃষ্টি' এই প্রতিষ্ঠানটি ২০২১ সালে তৈরি হয়৷ কৃষ্টি মূলত ব্যাক্তিগত উদ্যোগেই তৈরি হয়৷ কৃষ্টির প্রজেক্ট ডিরেক্টর মহুয়া মুখার্জি৷ তিনি বলেন, প্যান্ডেমিকে এইসব ক্ষুদ্র শিল্প ও শিল্পীদের অনেক ক্ষতি হয়েছে৷ এইরকম মেলায় তাঁদের যদি কিছু বিক্রি হয় তবে উপকার হয়৷ সেইজন্যই "কৃষ্টি"-র পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। 
হ্যালোহেরিটেজ ও কৃষ্টির কর্ণধার, রেশমী চ্যাটার্জি বলেন, ‘এখানে যারা স্বনির্ভর হতে চান তাঁদের হাতের কাজ শেখার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে৷ এই মেলায় হ্যান্ডলুমের উপরেই জোর দেওয়া হয়েছে। তাই এর নাম দেওয়া হয়েছে "লুম কথা"৷ স্টলের প্রতিটি টেবিলে আলাদা সামগ্রী রয়েছে৷ কলকাতার অনেক নামি বুটিক আছে যারা এইসব শিল্পীদের কাছ থেকে কিনে নেন। "কৃষ্টি" তাঁদের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে৷ এখানে বিশেষভাবে সক্ষম শিশুদের তৈরি সামগ্রীও থাকে। পরবর্তীকালে এই মেলাকে আরও বড় করার ইচ্ছা রয়েছে। সারা বছরই কাজ চলে এখানে। গ্রামের শিল্পীদেরও সহায়তা করা হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষও এর সঙ্গে যুক্ত রয়েছেন।’



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া