শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | WEATHER: নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি বাংলায়

Sumit | ২২ মে ২০২৪ ২৩ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পূর্ব দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা বললেও এখনো ল্যান্ডফল সম্পর্কে নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এর গতিবেগ হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে। শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি।
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গের কলকাতা সহ নয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।
উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া