সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Murder: ‌ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়ে গেলেন বাংলাদেশের সাংসদ

Rajat Bose | ২২ মে ২০২৪ ১৮ : ১৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর জানা গেছে তিনি মৃত। নিউটাউনের এক আবাসনে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃত্যুতে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকও জানিয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সাংসদকে। ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। 
জানা গেছে গত ১২ মে তিনি কলকাতায় আসেন চিকিৎসার জন্য। বরানগরে এক পরিচিতের বাড়িতে যান তিনি। সেখানে দু’‌দিন থাকার পর দিল্লি যাওয়ার নাম করে তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান। বাড়ির লোক বার বার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি সাংসদের সঙ্গে। এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এরপর দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর বুধবার জানা যায় তিনি মৃত। তাঁকে খুন করা হয়েছে। অন্য একটি তথ্য বলছে, খুলনার ঝিনাইদহ এলাকার এমপি আনোয়ার উল আজিম নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে উঠেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক জন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন। নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছেন। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। আবাসনের ওই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে। তবে দেহ উদ্ধার হয়নি এখনও। সূত্রের খবর, ওই বিলাসবহুল আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। ‌এদিকে, বরানগরে সাংসদের পরিচিত গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি সাংসদের নিখোঁজ ডায়রিও করেছিলেন। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া