বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৬ মে ২০২৪ ১৭ : ২৬Rajat Bose
আজ থেকে কয়েক দশক আগের কথা। সকাল ৯টা বাজলেই কারখানাগুলিতে বেজে উঠত ভোঁ, সাইরেন। ছুটে চলত একের পর এক স্কুটার, সাইকেল। রায়বরেলির শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে ছুটতেন কর্মীরা। তাঁদের সময়জ্ঞান এতটাই ছিল যে, রাস্তার ধারে ব্যবসায়ী, পথচলতি মানুষ কর্মীদের এই মিছিল দেখে ঘড়ির কাঁটা মেলাতেন। একই চিত্র আবার পড়ন্ত বিকেলে। বাড়ির দিকে ছুটত স্কুটার, সময় মিলিয়ে নিতেন এলাকার বাসিন্দারা।
উত্তরপ্রদেশ স্টেট স্পিনিং মিলের বন্ধ গেটের বাইরে, চায়ের দোকানে বসে স্মৃতিচারণ করছিলেন ষাটোর্ধ্ব আর কে মিশ্র। সেখানে ছিলেন কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তি, দু–চারজন যুবকও। সকলেরই আক্ষেপ, বিগত ১০ বছরে রায়বরেলিতে বন্ধ হয়েছে একের পর এক কারখানা। তাঁদের কথায় স্পষ্ট, রাম মন্দির নয়। বন্ধ হয়ে যাওয়া কারখানার দরজা খোলার অপেক্ষায় রয়েছে রায়বরেলি। এক সময়ে উত্তরপ্রদেশ স্টেট স্পিনিং মিলে কর্মীর সংখ্যা ছিল ৩ থেকে ৪ হাজার। ইন্দিরা গান্ধীর সময়ে তৈরি হওয়া এই স্পিনিং মিল এবং পরপর তৈরি হওয়া কারখানাগুলির সময়ানুবর্তিতা, উৎপাদনের সঙ্গে জড়িয়ে ছিল এলাকাবাসীর স্বপ্ন, রোজনামচা। এই শিল্পাঞ্চলই ছিল এলাকার জীবনরেখা। শহরের সুপার মার্কেট থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যাওয়ার রাস্তার অবস্থাই বলে দেয় শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি। এলাকাবাসীর বক্তব্য, ‘কারখানাগুলি একের পর এক বন্ধ হয়ে যাওয়ার পর এই পথ দিয়ে আর ক’জনই বা যায়। সেই কারণে রাস্তাও অবহেলিত।’
রাস্তার ধারে শুনশান নিস্তব্ধ কারখানার ভিতরে গেলে শোনা যায় শুধুই ঝিঁঝি আর কিছু পাখির ডাক। গেটে ঢোকার মুখে ছোট কামরায় থাকেন নিরাপত্তারক্ষী। তিনটে করে শিফটে পাহারার দায়িত্ব তাঁদের। সারাদিন কোনও কাজ নেই। শুধু গেটের মুখে বসে থাকা। সুতো কলের নিরাপত্তারক্ষী করুণাশঙ্কর তিওয়ারি জানালেন, ২০১৬ সাল থেকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই সুতো কল বিক্রি হয়ে গিয়েছে। বরাবাঁকি, কানপুর, মির্জাপুর, জৌনপুরে ছিল এই সুতো কলের শাখা। সদর দপ্তরটি ছিল কানপুরে। প্রতিটি শিফটে তিনজন করে কাজ করেন। করুণাশঙ্কর তিওয়ারি জানান, ‘এখন আমার শিফটে রয়েছেন বিনীত মিশ্র, সামশের যাদব। পরে আরও তিনজন। এইভাবে পড়ে থাকা যন্ত্রপাতি পাহারার কাজ চলছে।’ কারখানার ভিতরের ভগ্নপ্রায় দশা ঘুরিয়ে দেখালেন করুণাশঙ্কর। তিনি জানালেন, একসময়ে এই এলাকা গমগম করত। আজ সেসব গল্পকথা।
শুধুমাত্র স্পিনিং মিল নয়। বন্ধ হয়েছে সিনা টেক্সটাইল, ভেসপা স্কুটার কারখানা, ভবানী পেপার মিলের মতো সংস্থাগুলি। বন্ধ হওয়া জমিতে অন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কারখানা নয়। রায়বরেলিতে এইমস হাসপাতাল হয়েছে। প্রথমে তার শয্যা সংখ্যা ছিল ৯৩০টি। যোগী আদিত্যনাথ সরকার সেখান থেকে ৩০০ শয্যা তুলে গোরক্ষপুরে নিয়ে গিয়েছে। এমনকী এইমসের ৪০ শতাংশ বাজেটও ছেঁটে দিয়েছে মোদি সরকার।
রায়বরেলিতে এবার কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দীনেশ প্রতাপ সিংকে। আগামী ২০ মে এই হাইপ্রোফাইল আসনে ভোট। দাদার কেন্দ্রে জোরদার প্রচার করছেন প্রিয়াঙ্কা গান্ধী। দীনেশ সিংয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ রায়বরেলির সাধারণ মানুষ। তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। পেশায় কৃষক হরিওম মিশ্র জানালেন, আগে মাত্র ১৮ বিঘা পৈতৃক জমি ছিল দীনেশ সিংয়ের। এখন তিনি প্রায় ১,৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ডবল ইঞ্জিনের দৌলতে জমি দখলের রাজনীতি করেই তিনি ফুলে ফেঁপে উঠেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?