বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TMC: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে স্মারকলিপি তৃণমূলের

Pallabi Ghosh | ১৪ মে ২০২৪ ০২ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক, দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতার আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। দলের রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে নির্বাচন কমিশনে আজ স্মারকলিপি জমা দিলেন। তৃণমূলের অভিযোগ, পরপর আদর্শ আচরণবিধি ভঙ্গ করলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে কমিশন। তৃণমূলের তরফে আরও বলা হয়েছে, লাগাতার নীরব দর্শক থাকায় মডেল কোড অফ কনডাক্ট পরিণত হয়েছে মোদি কোড অফ কনডাক্টে।
২১ মার্চ, ২৮ মার্চ এবং ৪ মে নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল তৃণমূল। যদিও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। সেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আজকের চিঠিতে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, ধর্মের ভিত্তিতে ভোট প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ মে তেলেঙ্গানায় প্রধানমন্ত্রীর প্রচারসভার বক্তব্য তুলে ধরা হয়েছে। তেলেঙ্গানায় ভোট প্রচারে কংগ্রেসকে হিন্দু বিরোধী বলে মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যে সমস্ত দল নাগরিকত্ব সংশোধন আইন এবং অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছে, তারা ভোট জিহাদকে তুলে ধরছে। তৃণমূলের দাবি, "এইভাবে সরাসরি ধর্মীয় লাইনে হেঁটে ভোটপ্রচার করছেন দেশের প্রধানমন্ত্রী।" প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকাশিত সংবাদমাধ্যমের পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে তৃণমূলের চিঠিতে। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে আর্থিক প্রকল্প নিয়ে যে কথোপকথনের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে তৃণমূল।
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর সাগরিকা ঘোষ বলেন, 'বিজেপি নেতারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন, ধর্মের ভিত্তিতে প্রচার করছেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন। তিনি এমন শব্দ ব্যবহার করছেন যেগুলি আচরণবিধি অনুযায়ী নিষেধ। দেশে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছেন বিজেপি নেতারা। সেটা প্রধানমন্ত্রী নিজেই বারবার এটা করছেন।' তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদি আর্থিক প্রকল্প নিয়েও ঘোষণা করছেন। সেটা একেবারেই উচিত নয়। এখনও পর্যন্ত আমরা নির্বাচন কমিশনে তিনটি চিঠি দিয়েছি। আমরা সেগুলির কোনও জবাব পাইনি। যেভাবে প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন, সেটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনে দাবি জানিয়েছি।" সাগরিকার কথায়, "মডেল কোড অফ কনডাক্ট এখন পরিণত হয়েছে মোদি কোড অফ কনডাক্টে।" সাকেত গোখলে বলেন, "বিগত কয়েক সপ্তাহে আমরা নির্বাচন কমিশনে একাধিক চিঠি দিয়েছি। রাজস্থানে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বক্তব্য এবং ঘৃণা ভাষণ দিয়েছেন। তারপরেও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না নির্বাচন কমিশন। শুধুমাত্র বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে নোটিশ দেওয়া হয়েছে।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া