সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মে ২০২৪ ১৮ : ০০Rajat Bose
রূপশ্রীর টাকায় উপকৃত হয়েছেন কারা? কীভাবে এই টাকা কাজে লেগেছে বা লাগছে? তারই হালহদিশ জানতে হাওড়ার কিছু গ্রাম–সহ ঘুরেছিলাম বিধাননগর পুরনিগমের কিছু এলাকাতেও।
হাওড়ার তাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি শ্রেয়া দিয়াসীর। আগের বছরই বিয়ে হয়েছে। বাবা লেদ মেশিনের কাজ করেন। মা অতসী মণ্ডল জানালেন, অভাবের সংসারে খুব জাঁকজমক করে মেয়ের বিয়ে তিনি দিতে পারেননি। সব মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা ছিল জনা পঞ্চাশ। যেটুকু খরচ করতে পেরেছেন, তা সবই রূপশ্রীর টাকায়। বললেন, ‘বিয়েতে মেয়েকে তো কিছু দিতেই হয়। সেই দেওয়ার জিনিসপত্র কিনতে, লোকজন খাওয়াতে এই ২৫ হাজার টাকা আমাদের খুব সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আমাদের মতো পরিবারের কথা তিনি ভেবেছেন। এই সাহায্য না পেলে ধারদেনা করতে হত।’ কন্যাশ্রীর টাকায় কলেজে পড়াশোনা করছে তিয়াসা পাল। জানাল, বাবা ‘লেবার’–এর কাজ করেন। রূপশ্রীর টাকায় বিয়ে হয়েছে। তিয়াসার কথায়, ‘বিয়ের তো অনেক খরচ থাকে দিদি। রূপশ্রীর টাকা কটা পাওয়াতে বাবার সুবিধা হয়েছে। নইলে সমস্যা তো হতই।’ মেয়ে মাসুরার বিয়ে রূপশ্রীর টাকাতেই দিয়েছেন কালো খান। ইদে তখন বাপের বাড়ি এসেছিল মাসুরা। মেয়েকে পাশে নিয়েই কালো খান বললেন, ‘রূপশ্রীর টাকা মেয়ের বিয়েতে লোক খাওয়াতে খরচ করেছি। খুবই উপকারে লেগেছে। এই টাকা না পেলেও মেয়ের বিয়ে তে দিতেই হত, কিন্তু অনেক ধার করতে হত।’
বিধাননগরের ত্রিনাথপল্লীতে বাড়ি পূজা মণ্ডলের। রূপশ্রীর টাকাতেই সদ্য বিয়ে হয়েছে পূজার। মা সন্ধ্যা মণ্ডল পরিচারিকার কাজ করেন। বাবা সুভাষ মণ্ডল শারীরিক সমস্যার জন্য কার্যত ঘরবন্দী। কাজকর্ম কিছুই করেন না। পূজার মাসতুতো বউদি টিনা নন্দী। ত্রিনাথপল্লীর ১৮ নম্বর গলিতে একসঙ্গেই থাকেন। টিনা জানালেন, ‘রূপশ্রীর ২৫ হাজার টাকা না পেলে খুবই সমস্যা হত। বিয়ের ঠিক হয়ে গেছিল। কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। ঠিক সময়ে টাকাটা পাওয়াতে আমরা লজ্জার হাত থেকে বেঁচেছি।’ দত্তাবাদে বাড়ি নূপুর প্রামাণিকের। মার্চ মাসে বিয়ে হয়েছে কাকদ্বীপে। বাবা কাশী প্রামাণিক রিকশা চালান। মা ছায়া পরিচারিকার কাজ করেন। যা আয় হয় তা দিয়েই সংসার চলে। নূপুর জানাল, ‘রূপশ্রীর টাকা না পেলে বাবার ওপর সত্যিই খুব চাপ পড়ত। হয়তো ধার করতে হত। লোকজন খাওয়াতে, প্যান্ডেল করতে টাকাটা কাজে লেগেছে। অনেকের মনে হতেই পারে, এই টাকায় বিয়েতে কী সাহায্য হয়। কিন্তু এই টাকাটা শুধু আমাদের কাছেই নয়, আমাদের মতো অনেকের কাছেই অনেক টাকা।’ সঙ্গীতা হাজরার বাড়ি ইকো পার্কের কাছে হাতিয়াড়ার উত্তরমাঠে। বছর ২৪ আগেই মারা গেছেন বাবা অজিত হাজরা। মা ছায়া পরিচারিকার কাজ করতেন। কিন্তু কোভিডের পর থেকে কোমরের সমস্যা, এখন আর কাজ করেন না। বাড়িতেই থাকেন। বিধবা ভাতার ১ হাজার টাকাই সম্বল। তার সঙ্গে সঙ্গীতা গেঞ্জি সেলাই, বোতাম লাগানোর কাজ করে। সংসারে অভাব নিত্যসঙ্গী। সঙ্গীতা জানাল, ‘প্রথম থেকেই মামা তাঁদের সাহায্য করেন। আর সাহায্য করেন বড়দি। ১৫ মে বিয়ে সঙ্গীতার। বিয়েতে সাহায্য করছেন মামা। আর রয়েছে রূপশ্রীর ২৫ হাজার টাকা। ছেলের বাড়ির কোনও দাবি নেই। সঙ্গীতা জানাল, এই ২৫ হাজার টাকা না পেলে খুবই সমস্যা হত। ছেলের আংটি কিনতে এই টাকাটা কাজে লেগেছে।’ কথা হচ্ছিল বিধাননগর পুরনিগমের রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক অংশুমান ধরের সঙ্গে। ২০১৮ সালে চালু হয় এই প্রকল্পটি। প্রথম থেকেই বিধাননগর পুরনিগম এলাকায় এই প্রকল্পটির দায়িত্বে রয়েছেন অংশুমান। তিনি জানালেন, এখনও পর্যন্ত ২ হাজার ৩৫০–এর কাছাকাছি মেয়ের বিয়ে হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। টাকার অঙ্ক ৫ কোটি ৮৬ লক্ষের কাছাকাছি। আবেদন করার সঙ্গে সঙ্গেই খোঁজখবর নিয়ে দেখা হয়, সবটা নিয়ম মেনে হয়েছে কিনা। অংশুমান বলেন, ‘আবেদন যে পরিবারগুলি করে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে। ফলে যতটা তাড়াতাড়ি সম্ভব এই পরিবারগুলি যাতে টাকাটা পায় তার চেষ্টা করি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?