সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Weather: ‌গরমের দাপটের মধ্যেই বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন

Rajat Bose | ১৪ মে ২০২৪ ১৫ : ২২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষা এগিয়ে আসছে দেশে। সুখবর শুনিয়েছে মৌসম ভবন। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নয়, মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ ঘটবে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহেই দেশে বর্ষা শুরু হয়ে যাবে। বিশেষত আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে। যা পরিস্থিতি তাতে ১৯ মে নাগাদ তার প্রবেশ ঘটে যাবে। তার পর ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে। তবে রাজ্যে মঙ্গলবার থেকে ফের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। চলতি সপ্তাহে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও মঙ্গলবার থেকে গরম বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বুধবার থেকে আগামী পাঁচদিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 
তবে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে উধাও হবে বৃষ্টি। বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুর বাদে বাকি সব জেলায় রবিবার অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া