শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মৌ রায়চৌধুরীর স্বপ্ন পূরণের অঙ্গীকার

Rajat Bose | ১৩ মে ২০২৪ ০৪ : ৩৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: উজ্জ্বল উপস্থিতি। সেদিনও, আজও। গত ২৮ মার্চ আজকাল পত্রিকার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি ছিলেন সকলের মাঝে। এদিন সোমবারও তিনি থাকলেন সকলের মাঝেই। তবে সশরীরে নয়। হাসিমুখে, ফ্রেমে বাঁধানো হয়ে। তিনি মৌ রায়চৌধুরী। গত ৭ মে যার অকালপ্রয়াণে শোকস্তব্ধ আজকাল, টেকনো ইন্ডিয়া গ্রুপ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তিনি ছিলেন আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর, আজকাল ডট ইন পোর্টালের প্রধান সম্পাদক, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য। 
কতটা তিনি ভালবাসতেন তাঁর আজকালকে? বা তাঁর সহকর্মীরাই বা তাঁকে কতটা ভালবাসতেন? এটা আলাদা করে আর বলার দরকার পড়েনি। স্মরণসভার পরিবেশটাই এর উত্তর দিয়ে দিয়েছে। সোমবার আজকাল ভবনে তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্ত বলেন, ‘‌ওঁর উৎসাহটা ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। ওঁর থেকে যেটা আমরা নিতে পারি।’‌ তাঁর আক্ষেপ, ‘‌অনেক শোকসভায় থেকেছি। এই প্রথম এত কমবয়সী কারুর স্মরণসভায় থাকতে হচ্ছে।’‌ টেকনো ইন্ডিয়া’‌র গ্রুপ সিইও শঙ্কু বোস বলেন, ‘‌সবাই জানে আজকাল তাঁর কতটা ভালবাসার জায়গা ছিল। আজকাল নিয়ে তাঁর যে স্বপ্ন ছিল সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’‌ এরকম একটা দিন ছিল সকলের কাছেই কল্পনার অতীত। অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর কথায়, ‘‌স্মরণসভা আমি সচেতনভাবে এড়িয়ে চলি। কিন্তু আজ এমন একজনের জন্য আসতে হল যে এই দিনটা হয়ত জীবনে না এলেই ভাল হতো। আমরা খুব হাসাহাসি করতাম। আজ চোখটা জলে ভরে গেছে।’‌ 
প্রশাসক মৌ রায়চৌধুরী ছিলেন সাহিত্যিকও। প্রকাশিত হয়েছে তাঁর একাধিক বই। তাই তাঁর স্মৃতিচারণায় আরেক সাহিত্যিক প্রচেত গুপ্ত বলেন, ‘‌দেখেছি তিনি লেখার জন্য কতটা ব্যাকুল ছিলেন। লেখা নিয়ে কতটা খুঁতখুঁতে ছিলেন। তিনি ছিলেন একজন প্রকৃত লেখক। যেটা তিনি ভাবতেন সেটা তিনি সহজ ভাষায় প্রকাশ করতে পারতেন।’‌
 মৌ রায়চৌধুরী স্বপ্ন দেখতেন। আজকালকে নিয়ে। তাকে আরও বড় করার, আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তাই সাংবাদিক দেবাশিস দত্ত বলেন, ‘‌সুস্থ, সফর, খেলা যেন এক নম্বর হিসাবে স্বীকৃতি পায় সেটাই তিনি বলতেন। তাঁর ইচ্ছাগুলিকে মান্যতা দিতে হবে। আমরা সেই চেষ্টাটা করব।’‌ ভাস্কর রায় তাঁর অদম্য প্রাণশক্তির কথা উল্লেখ করেন।
 এছাড়াও স্মৃতিচারণ করেন অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়, অরিন্দম রায়, বিশ্বরঞ্জন সরকার, তপোব্রত ঘোষাল, তপশ্রী গুপ্ত। সঞ্চালনা করেন শ্যামলী আচার্য।
 রবীন্দ্রনাথ ছিলেন মৌ রায়চৌধুরীর প্রাণসখা। এদিনের সভায় আজকাল কর্মী অঙ্গনা ঘোষ গাইলেন, ‘‌তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।’‌ শপথ নিল আজকাল। মৌ রায়চৌধুরীর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া