মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kishore Bharati:

Kishore Bharati: কিশোর ভারতীর 'আনন্দ সন্ধ্যা

কলকাতা | Kishore Bharati: কিশোর ভারতীর 'আনন্দ সন্ধ্যা'

RP | ১৮ অক্টোবর ২০২৩ ১৯ : ২৪Rishi Sahu
রিয়া পাত্র
সামনে পুজো। আনন্দ অনুষ্ঠানের ঠাসা সিডিউল ক্লাবে, পাড়ায়। কিন্তু পাঠকদের জন্য, লেখকদের জন্য বিশেষ আনন্দ অনুষ্ঠান হবে না কেন? এই ভাবনা থেকে পুজোর একেবারে মুখেই কিশোর ভারতী এক বিশেষ আয়োজন করে। গত ৭ বছর ধরে মহালয়ার আগের দিন হয়ে আসছে আনন্দ অনুষ্ঠান। এবারেও ১৩ অক্টোবর মহালয়ার ঠিক আগের দিন কিশোর ভারতী আয়োজন করেছে আনন্দ অনুষ্ঠান ১৪৩০। শিশির মঞ্চে শুক্রবার সন্ধেয় শারদীয়া কিশোর ভারতীর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, রাজা ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়। শুরুর কথা বলতে ওঠেন কিশোর ভারতীর সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। উৎসবের কথার মাঝেই বিষাদের সুর তাঁর গলায়। এবার সঙ্গে নেই বহু বছরের নিবিড় সহযোগী সমরেশ মজুমদার, গত বছরও যিনি এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, সঙ্গে নেই দীপ মুখোপাধ্যায়। তাঁদের স্মরণ করেই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আনন্দ সন্ধ্যায় প্রচেত গুপ্তর আক্ষেপ, তাঁর ছোটবেলায় এমন কোনও অনুষ্ঠানের আয়োজন ছিল না। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শরণ্যা মুখোপাধ্যায়। তাঁর সুরের মূর্ছনার রেশ কাটার আগেই মঞ্চে আবৃত্তি করতে ওঠে তিন বছরের ঐশী চ্যাটার্জি। আধো উচ্চারণ, আর অসামান্য আবৃত্তিতে শিশির মঞ্চে তখন কেবল হাততালি। দর্শক মুগ্ধ হয় রাজা ভট্টাচার্যের গানে, উকুলেলেতে তাঁকে যথার্থ সঙ্গত দেন সাগ্নিক ভট্টাচার্য। আর এসবের পরেই আসে অনুষ্ঠানের মূল আকর্ষণ, অদ্ভুতুড়ে মজার নাটক 'মরেও রেহাই নেই'। যে নাটকের জন্য কিশোর ভারতীর অফিসে ব্যাপক হইচই হয়েছে গেল ক' হপ্তা। দেবজ্যোতি ভট্টাচার্য ও সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন রাজা ভট্টাচার্য, সহ নির্দেশনায় মুন্সিয়ানা দেখিয়েছেন সপ্তর্ষি চ্যাটার্জি। দর্শকদের মুগ্ধ করেছেন এই নাটকের কুশীলবরা। তাঁরা সকলেই এই মুহূর্তে চেনা মুখ এবং জনপ্রিয়। টানা ১ঘণ্টা ২০ মিনিট মঞ্চ মাতিয়ে রাখলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, মানস চক্রবর্তী, ওঙ্কারনাথ ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, সপ্তর্ষি চ্যাটার্জি, ঋদ্ধি মৈত্র, রাজা ভট্টাচার্য, দেবারতি মুখোপাধ্যায়, শুভাশিস লাহিড়ী, অনিন্দিতা ঘোষ, নীতিন মালাকার, রাজকুমার মণ্ডল, অনিমেষ পাল, দেবজ্যোতি ভটাচার্য, জয়দীপ চক্রবর্তী, দিব্যেন্দু হালদার, সুজিত কোলে, আচমন নিয়োগী। অনুষ্ঠানের সমাপ্তির সুর বেঁধে দেন সায়ক আমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এষা চ্যাটার্জি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া