সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাতে চলেছে মোদি সরকার
RB | ১৬ অক্টোবর ২০২৩ ১৯ : ২১Rishi Sahu
কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য মেটাকে জানিয়ে দেওয়া হয়েছে। মেটা জানিয়েছে, এই পদক্ষেপটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন করবে। এছাড়াও জানানো হয়েছে, দুই ব্যবহারকারীর মধ্যে হওয়া কথোপকথনের তথ্য তাদের কাছে থাকে না বা সেই তথ্য কর্তৃপক্ষের পাওয়া সম্ভব নয়। সরকারের বক্তব্য, কোনও ভাইরাল ছবি, ভিডিও বা তথ্যের ক্ষেত্রে তার প্রথম প্রেরকের নাম, পরিচয় জানা হবে মেসেজ অ্যাপ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের থেকে। বিশেষ করে, এক ব্যক্তির ছবি বা ভিডিও সম্পাদনার মাধ্যমে অন্য ব্যক্তি হিসেবে তুলে ধরে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা বেড়েছে, তা রুখতেই এই পদক্ষেপ বলে যুক্তি মোদি সরকারের। কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কথায়, ‘এটা কোনও অংশীদারিত্ব নয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীর ছবি, ভিডিও বিকৃত করে যেভাবে ভাইরাল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতানেত্রীর ছবি বা ভিডিও এইভাবে ভাইরাল হওয়ার খবর আমাদের সামনে এসেছে। সেই কারণেই, এই সমস্ত ভিডিও, ছবির প্রথম প্রেরকের নাম জানতে আমরা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে মেসেজ পাঠাতে চলেছি।’
এই প্রথম মোদি সরকার তথ্য প্রযুক্তি বিধি ২০২১ অনুযায়ী, কোনও ইন্টারনেট প্লাটফর্মকে নোটিশ পাঠাতে চলেছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর কথায়, ‘সামাজিক মাধ্যম প্লাটফর্মগুলিকে ব্যবহার করে ভুয়ো ছবি, ভিডিও পাঠিয়ে সেগুলিকে ভাইরাল করা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই প্রবণতা থামাতে সেগুলির মূল উৎস জানা দরকার এবং এই প্রবণতা থামানো প্রয়োজন।’ তথ্য প্রযুক্তি বিধি অনুযায়ী, কোনও মেসেজের প্রথম প্রেরক প্রকাশ করতে হবে। তবে এই বিধি প্রযোজ্য কোনও মারাত্মক কিছু ঘটনা আটকাতে, তদন্তের প্রয়োজনে অথবা বিচার বা জাতীয় নিরাপত্তা, ভিন দেশের সঙ্গে সম্পর্ক, দেশের অখণ্ডতায় ওপর নেতিবাচক প্রভাব ফেলার মতো অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপের তরফে দাবি করা হয়েছে, সরকারের এই বিধি তাদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করবে। যদিও মোদি সরকারের দাবি, অন্যান্য সাধারণ কোনও কথোপকথনের ক্ষেত্রে এই বিধির কোনও প্রভাব থাকবে না। কংগ্রেস মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, ‘হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে, এটা তাদের নিরাপত্তা সম্পর্কিত বিধি ভঙ্গ করবে। এটা মানুষের বাক স্বাধীনতা হরণ করতে মোদি সরকারের আরও একটা কঠোর পদক্ষেপ। দেশকে নজরদারির আওতায় আনতে যে কোনও পদক্ষেপ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?