বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: দণ্ড সংহিতা নিয়ে খসড়া রিপোর্ট গৃহীত ‌

Rajat Bose | ০৬ নভেম্বর ২০২৩ ১৮ : ৫৯Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি:‌ ভারতীয় দণ্ড সংহিতা সহ তিন আইন নিয়ে খসড়া রিপোর্ট গ্রহণ করল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। তবে সূত্রের খবর, খসড়া রিপোর্ট নিয়ে লিখিত আপত্তি জানিয়েছেন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ। এর আগের বৈঠকে বিরোধী শিবিরের তরফে খসড়া রিপোর্ট গ্রহণের আগে পর্যাপ্ত সময় দেওয়ার দাবি জানানো হয়।  সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধি প্রত্যাহার করে নিয়ে যে তিন বিল আসতে চলেছে, তা নিয়ে লিখিত আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলি। আগামী কয়েকদিনে আরও কয়েকটি দল লিখিত আপত্তি জমা দিতে চলেছে বলে সূত্রের খবর। গত ২৭ অক্টোবর বৈঠকে বসে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সেই বৈঠকেই খসড়া রিপোর্ট গৃহীত হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত বিরোধীদের প্রবল আপত্তির কারণে তা করা যায়নি। গতবারের বৈঠকে ডিসেন্ট নোট দেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, অধীররঞ্জন চৌধুরী, ডিএমকের এলানগো। ইন্ডিয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়, তাড়াহুড়ো করে দণ্ড সংহিতা নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। গতবারের বৈঠকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, দণ্ড সংহিতা নিয়ে সংসদীয় কমিটিতে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। আরও দাবি করা হয়, ইন্ডিয়া জোটের তরফে যে লিখিত আপত্তি জানানো হয়েছে, তা চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করতে হবে। ইন্ডিয়া তথা বিরোধী শিবিরের তরফে রিপোর্ট তৈরির জন্য কমপক্ষে আরও ৩ মাস সময় চাওয়া হয়। ইন্ডিয়া শিবির স্পষ্ট জানায়, আরও বেশি করে বিশেষজ্ঞের মতামত নিতে হবে রিপোর্ট তৈরির আগে। লোকসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি দণ্ড সংহিতা বিল পাস করাতে চাইছে বলে অভিযোগ করে ইন্ডিয়া শিবির।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া