বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Jewellery: নাকের গয়না পুরনো হয় না! কোন পোশাকের সঙ্গে কেমন নাকছাবি পরবেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ১০ মে ২০২৪ ২০ : ১৮Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নাকের গয়না। কখনও পুরনো হয় না। শাড়ি কিংবা স্কার্ট সবেতেই স্মার্ট। এমনটা আপনিও চান? কোন পোশাকের সঙ্গে কেমন নাকছাবি পরবেন? 

আগে দিদিমা-ঠাকুমারা বলতেন, ‘যে মেয়ের নাক ছোট চোখ ভাসা/ সেই মেয়ের মুখ খাসা।’
আরও ধারণা ছিল, নাকছাবি কেবল টিকলো নাকেই মানায়। এদিকে কালীদাসের কাল থেকে হালফ্যাশন, নোস পিন বা রকমারি নাকছাবি সুন্দরীদের বড্ড প্রিয়। যেমন, টানা নাকে নাকফুল কিংবা মাটো নাকে নোলক। বিয়ের আসরে টানা নথই হোক কিংবা আধুনিকাদের পছন্দের মারাঠি নথ। শাড়ির সঙ্গে মীনাকারি অথবা স্কার্টের সঙ্গে কাপ্পু— চাহিদায় ভাটা পড়ে না। 
হীরের ফুল
আগেকার জমিদার গিন্নিদের নাকে হামেশাই জ্বলত। রাজা-মহারাজাদের ঘরে এই কারণে কমল হীরের খুবই চাহিদা ছিল। বড় একটা পাথর বা হীরের ফুল, আজও অভিজাত সাজের শেষ কথা। যাঁরা ছিমছাম সাজে বিশ্বাসী তাঁরা বিন্দু মাপের এই গয়না পরতেই পারেন। শাড়ি, সালোয়ার, স্কার্ট— সবেতেই হীরের ছোট্ট স্টাড অপূর্ব। অনেকে স্টাইলে বদল আনতে ডাক নাকেও হীরে পরেন।
নোলক
বহু জনের ভ্রান্ত ধারণা, নাক মোটা বা চাপা হলে নাকি নাকের গয়না মানায় না। আধুনিক সাজ বলছে, এমন নাকেই বেশি মানায় নাকছাবি। সেক্ষেত্রে অক্সিডাইজড, রুপো বা সোনার ছোট্ট নোলক বেছে নিতে পারেন। এই নোস পিনও সব পোশাকের সঙ্গে চলে। লজ্জাবতী কনে বউ অথবা একুশের আধুনিকা— একটু কমবয়সীরা নাকে নোলক দুলিয়েই খুশি।
কপ্পু নাকছাবি 
বন্ধুর দেখে শখ জেগেছে নাক বেঁধাবেন। কিন্তু পরবেন এমন হটকে কিছু যা আপনার বন্ধুও বাছেননি। এমনটা ভাবনা থাকলে আপনার জন্য কপ্পু নাকছাবি আদর্শ। নাক চাপা হোক বা তিল ফুলের মতো, হালকা ধাঁচের এই গয়না সব নাকেই মানায়।
হাফ রিং
মুখ কি পূর্ণিমার চাঁদের মতো গোল? তাতে ছোট্ট, টানা নাক। এই ধরনের মুখ একটু ভারী হয়। তাকে হালকা, পাতলা দেখাতে হাফ রিং পরতে পারেন। সোনা, রুপো বা প্ল্যাটিনামের ছিলে কাটা বা প্লেন এই ধরনের রিং পাওয়া যায়। এই রিং শাড়ির থেকেও সালোয়ার বা পাশ্চাত্য পোশাকের সঙ্গে বেশি মানানসই।
মারাঠি নথ
এই নথ ভারী। ফলে, নাকের পাটা একটু চওড়া হলে সুবিধে বেশি। যাঁরা সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ দেখেছেন তাঁদের নিশ্চয়ই মনে আছে, প্রিয়াঙ্কা চোপড়া মারাঠি সাজের সঙ্গে এই নথ পরেছিলেন। হাল্কা ঝোলা, মীনাকারি কাজের এই নথ যেকোনও উৎসবে, উদ্যাপনে সাজের আবেদন বাড়ায়। 
মীনাকারি
শাড়ির সঙ্গে বেশি মানানসই। নানা মোটিফের নোস পিন। পুরোটাই মীনা কাজের। যেমন আধুনিক তেমনই অভিজাত। রাজস্থানি মেয়েদের নাকে হামেশাই এই গয়না দেখতে পাওয়া যায়। বিয়েবাড়িতে লেহঙ্গা পরলে নাকের এই বিশেষ গয়না বাছতে পারেন।
টানা নথ
টিকলো নাক আর টানা নথ, একে অন্যের যোগ্য দোসর। আগেকার পরমাসুন্দরীরা বিয়ে, পুজো এবং যে কোনও পারিবারিক অনুষ্ঠানে সিন্দুক খুলে টানা নথ বের করতেন। কখনও সোনার কাজের নথের সঙ্গে মুক্তোর টানা। কখনও নথে হিরে, চুনির দ্যুতি। অতীতের বনেদি বাড়ির মেয়ে-বউদের গয়নার বাক্সে একটি করে নথ থাকতই। তাঁদের শাশুড়ির থেকে পাওনা গয়না। আটপৌরে বেনারসি শাড়ির সঙ্গে এই নথ দারুণ মানায়। এখনকার কনেরা ফের এই গয়নার দিকে ঝুঁকেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া