সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Election: ‌আলিপুরে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার, বচসায় জড়াল সিপিএম–তৃণমূল কর্মীবৃন্দ

Rajat Bose | ০৯ মে ২০২৪ ১৯ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে আলিপুরে ধুন্ধুমার। মুখোমুখি চলে এল তৃণমূল–সিপিএম। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার ছিল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীক উর রহমান, দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডলের। মনোনয়ন জমা দিতে সকাল ১০টা নাগাদ হাজরা মোড়ে পৌঁছন তাঁরা। উপস্থিত হন বাম কর্মী সমর্থকরা। মিছিল হাজরা থেকে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের দিকে এগোনোর পথে কালীঘাট সেতুর কাছে যখন পৌঁছয়, সেখানে মাইকে তৃণমূলের প্রচারের গান বাজছিল। যা শুনে উত্তেজিত হয়ে পড়েন সিপিএম কর্মী–সমর্থকেরা। মিছিল গোপালনগরে পৌঁছতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রায় মুখোমুখি চলে আসেন সিপিএম এবং সেখানে উপস্থিত থাকা তৃণমূল কর্মী–সমর্থকেরা। অভিযোগ, সিপিএমের মিছিল থেকে ‘চোর’ স্লোগান ওঠে। তা শুনে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, তাদের মাইকের তার ছিড়ে দিয়েছে সিপিএম। এরপর দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় বলে অভিযোগ। পুলিশ কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। সরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের। এরপর বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ট্রেজারি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যান। মহম্মদ সেলিমের নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী–সমর্থকেরা। এদিন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় এবং যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষেরও মনোনয়ন জমা দেওয়ার কথা। 
এদিকে আলিপুরে ডিএম অফিসের সামনে বচসায় জড়ায় তৃণমূল–বিজেপি কর্মী–সমর্থকরা। তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এসেছিলেন মনোনয়ন জমা দিতে। বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের দেখেই ‘‌জয় শ্রীরাম’‌ স্লোগান দিতে থাকেন। পাল্টা তৃণমূল কর্মীরা ‘‌জয় বাংলা’‌ স্লোগান দেন। পাল্টা একে অপরকে লক্ষ্য করে ‘‌চোর’‌ স্লোগানও ওঠে। সবমিলিয়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর। এদিকে, মনোনয়ন জমা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি যান সায়রা শাহ হালিম। তাঁকে আশীর্বাদ করেন বুদ্ধদেব। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া