বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | HS Result: কলকাতা থেকে প্রথম ১০-এ ৫, নরেন্দ্রপুরের ৬

Riya Patra | ০৮ মে ২০২৪ ০০ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফলাফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের। সকালেই জানা গিয়েছে পাশের হার ৯০ শতাংশ। জানা গিয়েছে কৃতীদের নাম। নজর থাকে এই একঝাঁক পড়ুয়ার দিকে। স্কুলের গন্ডী শেষ করে এবার তাঁরা কলেজে যাবেন, উচ্চ শিক্ষার প্রথম ধাপ। এবার উচ্চমাধ্যমিকে খাস কলকাতা থেকে প্রথম দশে স্থান করে নিয়েছেন ৫ জন পড়ুয়া। ফলাফল প্রকাশের পর একে একে কথা বলা গেল তাঁদের সঙ্গে।
সৌনক কর। এবারের উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে তাঁর নাম। কলকাতার মধ্যে প্রথম। প্রাপ্ত নম্বর ৪৯২। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র শিক্ষক-আত্মীয়দের শুভেচ্ছাবার্তার মাঝেই জানালেন, আশা ছিল। তবে একেবারে পঞ্চম স্থানে সেটা ভাবতে পারেননি। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস গলায়। পড়াশোনা করেছেন কতটা? বলছেন স্কুলের, টিউশনের পড়ার বাইরেও নিজেকে সময় দিতেন অন্তত ৬ ঘন্টা। মূল মন্ত্র বিষয় ভালো করে খুঁটিয়ে পড়া, শিক্ষকের পরামর্শ শুনে ঠিক সেভাবে চলা। আর বড় হয়ে কী হতে চান? সৌনকের সাফ উত্তর, গবেষক হবেন তিনি। পড়াশোনা করবেন গণিত নিয়ে। পছন্দের তালিকায় আইএসআই, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স। গণিতের পর তাঁর প্রিয় বিষয় সাহিত্য।
হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ দত্ত এবার উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থানে, কলকাতায় দ্বিতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৪৮৯। খবর শুনেছেন স্কুল শিক্ষকদের ফোনে। বাড়িতে ফোন আসছে অনর্গল, তার মাঝেই জানালেন পড়াশোনা, প্রিয় বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তাঁর মতে অল ইন্ডিয়া লেভেলে যে সমস্ত পরীক্ষা হয়, একাদশ-দ্বাদশে সেদিকে নজর দেওয়ার জন্য অনেকেই বোর্ডের পাঠক্রমের দিকে নজর দেন না। কিন্তু উচিত সেদিকেই নজর দেওয়ার। খুঁটিয়ে পড়া উচিৎ পাঠক্রমের বই, বাকিটা বুঝে নেওয়া উচিৎ মন দিয়ে। সায়েন্স ভালো লাগে, তবে সাহিত্যের দিকে ঝোঁক শুরু থেকেই। মনে করেন সাহিত্য না জানলে মনের ভাব প্রকাশ করতে পারবেন না। বড় হয়ে ডাক্তার হতে চান। কলেজ লাইফ নিয়ে উচ্ছ্বাস রয়েছে, সঙ্গে রয়েছে চাপা দুঃখ। স্কুলের ১২ বছর পড়েছেন যাঁদের সঙ্গে, এবার পড়াশোনার খাতিরেই রাস্তা হবে আলাদা। অনেকের সঙ্গে আর দেখা হবে না নিয়মিত।
রাজ্যে নবম স্থানাধিকারী উজান চক্রবর্তী, কলকাতায় তৃতীয় স্থানে রয়েছে। পাঠভবনের উজান কলা বিভাগের পড়ুয়া। খুব বেশি সময় নয়, পড়াশোনা যতটা করেছেন, মন দিয়ে করেছেন। ছোট থেকে ঝোঁক গান এবং সাহিত্যের দিকে। ইচ্ছে শিক্ষক হওয়ার। উচ্চশিক্ষা করতে চান সাহিত্য নিয়েই। টাকি হাউস (গভর্ণমেন্ট স্পনসর) মাল্টিপারপাস গার্লস হাই স্কুলের সতপর্ণা মিল উচ্চমাধ্যমিকে পেয়েছেন ৪৮৭। রাজ্যে দশম। বলছেন এই ফলাফল তাঁর কাছে প্রত্যাশিত ছিলই। পড়াশোনা? বলছেন বাঁধাধরা নিয়ম ছিল না ঠিকই, তবে মন দিয়ে বরাবর খুঁটিয়ে পড়েছেন পাঠ্যবই। টেস্ট পেপার, কোয়েশ্চন ব্যাঙ্কে সময় দিয়েছেন। ইচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্ট হতে। কলেজ হিসেবে পছন্দের তালিকায় জেভিয়ার্স, প্রেসিডেন্সি। অন্যদিকে মাধ্যমিকে দশম হওয়ার পর উচ্চ মাধ্যমিকেও ফের দশম স্থানে তন্নিষ্ঠা দাস। প্রাপ্ত নম্বর ৪৮৭। নিজে বলছেন, প্রত্যাশিত ছিল না, খামতি ছিল পড়াশোনায়। তবে শিক্ষকদের পড়া, হোমাওয়ার্ক করেছেন প্রতিদিন। সঙ্গে চেষ্টা করেছেন প্রতিদিন অন্তত ৬ ঘন্টা সেলফ স্টাডি করার। মনে করছেন, সারাবছর ধারাবাহিকি পড়াশোনা করা দরকার, দরকার অনুশীলন। ভবিষ্যতে ইঞ্জিনিয়র হতে চান। যদি তা না হয়? তাহলে চান গবেষণা করতে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার প্রথম ১০-এ রয়েছেন ৬ জন। সৌম্যদীপ সাহা, নিলয় চ্যাটার্জি, আদিত্য ব্যানার্জি, অর্ক সাহা, সোহম মুখার্জি, শুভজিত ঘোষ এবার তালিকায় জায়গা করে নিয়েছেন। সৌম্যদীপ সাহা, দ্বিতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৫। বলছেন, মিশন তাঁকে নতুন জীবন দিয়েছে। তাই দ্বিতীয় হয়ে মিশনকে কিছু দিতে পেরে তিনি গর্বিত। ভালোবাসেন আবৃত্তি করতে।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া