শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ মে ২০২৪ ১৯ : ১৩Riya Patra
২৫ বৈশাখ, ১৪৩১। বুধবার। ক্যালেন্ডারের হিসেবে বুধবার হলেও, আপামর বাঙালির কাছে আজ রবি-বার। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মোৎসব। সারাবছর বাঙালির স্মরণে রবি ঠাকুর থাকলেও, এই দিন বিশেষ। এই দিন উদযাপনের, আনন্দের, স্মরণের। প্রতি বছরের ন্যায় এদিনও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল থেকে প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন অগণিত মানুষ। কারও বয়স ৬, মায়ের হাত ধরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি চিনতে। কারও বয়স ৬০, এই নিয়ে আসছেন দীর্ঘ ৩২ বছর। কেউ এসেছেন উলুবেড়িয়া থেকে কেউ বরানগর। বিভোর হয়ে গান শুনছেন কেউ। কেউ দোতালার ঘর ঘুরে দেখছেন। তবে এবার অনুষ্ঠানের রেশ কেটেছে কিছুটা। তেমনটাই বলছেন অনেকে। কারণ? অনুষ্ঠানের জায়গার বদল ঘটেছে। অন্যান্যবার অনুষ্ঠান হত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঙ্গনে। এবার স্থান বদল। বুধবার অনুষ্ঠান হচ্ছে দ্বারকানাথ মঞ্চে। জায়গা বদলে বহু দর্শনার্থী কিছুটা বিরক্ত। রবীন্দ্রনাথের মূর্তির সামনে থেকে কেন অনুষ্ঠানের মঞ্চ সরানো হল? অনেকেই প্রশ্ন তুলছেন। উত্তরও পাওয়া গেল। কর্তৃপক্ষ বলছে, এবার যেহেতু নির্বাচন চলছে এই সময়ে, তাতে কিছু ক্ষেত্রে বাধা ছিল। তাছাড়া সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়েও, তাই এবার তুলনায় আয়োজন কম। ঠাকুরবাড়ি অঙ্গন থেকে দ্বারকানাথ মঞ্চে স্থানান্তরিত হয়েছে অনুষ্ঠান।
২৫ বৈশাখ সকাল ৬টায় শুরু হয় জন্মোৎসব পালন অনুষ্ঠান। ঠাকুরবাড়িতে রবীন্দ্র জন্মকক্ষে, রবীন্দ্র প্রয়াণ কক্ষে পুষ্পার্ঘ্য এবং কবি প্রতিমূর্তিতে মাল্যদান করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর পাঠের পর সকাল সাড়ে ৬টায় শুরু হয় মূল অনুষ্ঠান। সন্ধেতেও রয়েছে ছাত্র সংসদ এবং নাট্য বিভাগের অনুষ্ঠান। রবীন্দ্রভারতীর উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম রবীন্দ্রজয়ন্তী আয়োজন। বললেন, "ভালো লাগছে এই আয়োজন করতে পেরে। এক দিনের অনুষ্ঠানের জন্য বহু দিনের প্রস্তুতি থাকে। অনেকেই গতকাল সারারাত জেগে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন।" অনুষ্ঠানের স্থান বদলের কারণ কী? জানালেন বিশ্ববদ্যালয়ের আভ্যন্তরীণ কারণেই এই সিদ্ধান্ত। এদিন জোড়াসাঁকোয় কবির প্রতিমূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলে বামফ্রন্ট চেয়ারম্যানা বিমান বসু, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সহ বহু বিশিষ্ট জনেরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?