মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মৌ রায়চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল

Riya Patra | ০৭ মে ২০২৪ ২০ : ০৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শিল্পোদ্যোগী, সংস্কৃতিমনস্ক, সাহিত্যিক মৌ রায়চৌধুরী প্রয়াত। তিনি চলে গেলেন, রেখে গেলেন পরিবার, পরিজন, একাধিক কর্মোদ্যোগ, একগুচ্ছ বই আর সকলের মনে রয়ে গেল তাঁর মায়াভরা, মধুর ব্যবহারের স্মৃতি। মঙ্গলবারের সকালে দুঃসংবাদ পাওয়ার পর থেকেই শোকস্তব্ধ সাহিত্যমহল। কেউ মানতেই পারছেন না এই মর্মান্তিক সংবাদকে। পত্রভারতীর কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে গলা। সোমবার সারারাত ঠায় দাঁড়িয়ে থেকেছেন হাসপাতালে। প্রার্থনা করেছেন। তবু সকালে বাড়ি ফিরে পেয়েছেন দুঃসংবাদ। দীর্ঘ দু’ দশকের বেশি সময়ের সম্পর্ক, পারিবারিক যোগাযোগের স্মৃতি মনে করছেন ত্রিদিব-চুমকি। বলছেন, পরিবারের সদস্য চলে গেলেন, এ শোক বলার নয়। ভোলার নয়। দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশুশেখর দে"র গলাতেও মৌ রায়চৌধুরীর অমায়িক, মধুর, আন্তরিক ব্যবহারের কথা। ভারাক্রান্ত গলায় বললেন, ‘বছরভর নানা অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতাম। কিছু হলেই খোঁজ নিতেন। এই মাসখানেক আগে গেলাম মাসিমার বইয়ের উদ্বোধনে। এত আমোদপ্রিয়, ভালোবাসার মানুষ হারিয়ে যাচ্ছেন আমাদের জীবন থেকে। শোনার পর থেকে ভারাক্রান্ত।‘ কবি, সাহিত্যিক সুবোধ সরকার এই সংবাদে স্তব্ধ। বলছেন, ‘মৌ রায়চৌধুরী আমাদের বড়ো কাছের মানুষ ছিলেন। তাঁর আন্তরিকতায় মুগ্ধ হননি এমন কোনও লেখক, শিল্পী ছিলেন না। তিনি সবার সঙ্গে মিশতেন, সবাইকে যোগ্য জায়গা দিতেন। তিনি নিজে লেখক বলে, লেখকদের সঙ্গে তিনি একাত্ম বোধ করতেন। সত্যম রায়চৌধুরীর পাশাপাশি মৌ রায়চৌধুরী একটি বিশিষ্ট নাম হিসেবে বাঙালি সমাজে উঠে এসেছিল। আমি তাঁর সুলিখিত গদ্য রচনা পড়েছি। আমি তাঁর কবিতা পড়েছি। তাঁর কবিতায় হৃদয় ছিল। মানুষের প্রতি ভালবাসা ছিল।কয়েকবছর আগে, আমেরিকাতে, বঙ্গ সম্মেলনে যে বছর আমি আজকাল-এন এ বি সি সম্মাননা পেয়েছিলাম, সেবার মৌ একশ দুই জ্বর নিয়ে যেভাবে শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন, লড়াই করেছিলেন, সে দৃশ্য আমি ভুলব না। সম্পাদনার ক্ষেত্রে তাঁর দক্ষতা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে আমি স্তব্ধ হয়ে আছি। এই শোক সহ্য করা যায় না। তাঁর সন্তপ্ত পরিবারের সবার পাশে আমরা আছি। বিশেষ করে বাংলার শিক্ষা ও সংস্কৃতির কাল্ট ফিগার সত্যম রায় চৌধুরীর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। মৌ শুধু মাত্র তাঁর স্ত্রী ছিলেন না, বাঙালির এক বিপুল কর্মযজ্ঞে তিনি ছিলেন ভরকেন্দ্র।‘ শেষবারের মতো মৌ রায়চৌধুরীকে দেখতে যাচ্ছেন কবি শ্রীজাত। বিদায় জানাতে যাচ্ছেন তাঁর অন্যতম প্রিয় মানুষকে। ভাঙা গলায় থেমে থেমে বললেন, ‘এই তো সেদিন জন্মদিন পালনের অনুষ্ঠান হল। এই ৭-৮ দিন আগেও আমাকে মেইল করেছিলেন। শারদীয়া পূজা সংখ্যার জন্য কবিতা চেয়েছিলেন। তাঁকে আজ দেখতে যাচ্ছি শায়িত অবস্থায়। এই অবিশ্বাস্যতা অতিক্রম করা মুশকিল। এত হাসিমুখ মানুষ আমি খুব কম দেখেছি। সকলের সঙ্গে তাঁর যত্নের, আদরের ব্যবহার ভোলার নয়। কত কাজের স্বপ্ন ছিল, তাতে আমাদের সামিল করতে চেয়েছিলেন। জীবন এত অনিত্য। ভাবতেই পারছি না।‘ বিদেশে বসে দুঃসংবাদ শুনেছেন সাহিত্যিক নবকুমার বসু। লেখা, আড্ডা, পারিবারিক যোগাযোগ সবকিছু রেখে মৌ রায়চৌধুরী চলে গেলেন, এ তিনি ভাবতেই পারছেন না। বললেন, "সকালে খবর পেলাম। এতদূরে থাকি, আচমকা চোখে পড়ল এই দুঃসংবাদ। জানি দুঃসংবাদ মিথ্যে হয় না। তবু যেন বিশ্বাস হচ্ছিল না। এই তো কিছুদিন আগে কথা হল। শারদীয়া পূজা বার্ষিকী নিয়ে কথা হল। কত স্মৃতি আমাদের। নানা অনুষ্ঠানে দেখা, পুজোর সময় একসঙ্গে অনুষ্ঠান করে হুগলি, চুঁচুড়ায় ফেরা, শান্তিনিকেতনের বাড়িতে হাতা খুন্তি হাতে মৌ-এর রান্না। ভাবছিলাম ফোন করে বইমেলার বই নিয়ে কথা বলব। সেটা আর হল না। কত কথা মনে পড়ছে একে একে।" শেষবারের মতো মৌ রায়চৌধুরীকে দেখতে গিয়েছেন সাহিত্যিক দেবযানী কুমার। সোমবার রাতে খবর পেয়েই দৌড়ে গিয়েছিলেন হাসপাতালে। ভোর রাতে বাড়ি ফেরার আগেও ভেবেছেন, যদি কিছু মিরাকেল হয়। বয়সে ছোট, মৌ"কে হারিয়ে শোকাতুর তিনি। বললেন, "এই শোক প্রকাশের নয়। এই শূন্যস্থান পূরণ হবে না। ভাবতেও পারছি না এখনও।" কবি বীথি চট্টোপাধ্যায় স্তব্ধ দুঃসংবাদে। ভারাক্রান্ত গলায় বললেন, "কথা বলবার ইচ্ছে নেই। আমি অত্যন্ত স্নেহ করতাম। হৃদয় বিদারিত হচ্ছে। বজ্রাহত হয়েছি। এত প্রাণবন্ত, উচ্ছল একজন নেই! কত স্মৃতি আছে ওর সঙ্গে। সেসব যতদিন আমি বেঁচে থাকব মনে রাখব। গুছিয়ে কিছু বলবার ক্ষমতা নেই।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া