বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের

Kaushik Roy | ০৬ মে ২০২৪ ০০ : ৪২Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করা নিয়ে দেশজুড়ে সমালোচনা করেছে বিরোধীরা। আরটিআই করার পর এবার সরাসরি নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। আজ দলের তরফে কমিশনে চিঠি দিয়ে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্য়ান প্রকাশ করার দাবি জানানো হয়েছে। প্রতিটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার, তারমধ্যে কত ভোট পড়েছে সমস্ত পরিসংখ্যান বিস্তারিত উল্লেখ করে বিবৃতি জারি করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে তৃণমূল উল্লেখ করেছে, "প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের হার ৩০ এপ্রিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও সেখানে শুধুমাত্র ভোটদানের হার উল্লেখ করা ছিল। মোট ভোটার এবং কত শতাংশ ভোট পড়েছে তার কোনও উল্লেখ করা হয়নি। এর আগে প্রতিটি নির্বাচনে বিস্তারিত পরিসংখ্যান এবং তথ্য প্রকাশ করত নির্বাচন কমিশন। " তৃণমূলের বক্তব্য, ১৯ এপ্রিল সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করে জানানো হয় প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। যদিও ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় মোট ৬৬.১৪ শতাংশ ভোট পড়েছে।

পরিসংখ্যান প্রকাশের এই পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে মোট প্রার্থী, মোট ভোটার এবং ইভিএমের হিসেব অনুযায়ী কত সংখ্যক ভোট পড়েছে তার বিস্তারিত উল্লেখ থাকে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া ভোটগ্রহণ কেন্দ্র এবং কোচবিহারের কোনাচত্র ফিপথ প্ল্যান প্রাইমারি স্কুল কেন্দ্রের পরিসংখ্যানে মোট প্রার্থী এবং ইভিএম অনুযায়ী কত ভোট পড়েছে তার উল্লেখ করা হয়েছে। এই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কতজন নথিভুক্ত ভোটার ভোট দিতে এসেছিলেন তার উল্লেখ করেননি। ফলে ইভিএমের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব হয়নি। তৃণমূলের দাবি, অন্যান্য বুথেও এই বিষয়গুলির উল্লেখ না থাকার ফলে, ভোটদানের হার এবং তার নির্ভুলতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এরফলে নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের ভরসা, বিশ্বাসে ঘাটতি তৈরি হচ্ছে। এর আগে একই পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে তথ্য জানার অধিকার আইনে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। যদিও এখনও পর্যন্ত তার কোনও জবাব আসেনি। রাত পোহালেই তৃতীয় দফার ভোট। তার আগের দিন চিঠি দিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানাল তৃণমূল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া