সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Weather: তাপপ্রবাহে পড়তে চলেছে ইতি, রবিবার থেকেই নামবে বৃষ্টি?‌

Rajat Bose | ০৪ মে ২০২৪ ১৭ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার থেকেই শুরু হতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। তাপপ্রবাহের হাত থেকেও মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় তাপপ্রবাহে ইতি পড়তে চলেছে। তবে শনিবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। যদিও তাপপ্রবাহের তীব্রতা কমবে বলে জানা গেছে। রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে দাবদাহ বজায় থাকবে। সোমবার থেকে রাজ্যের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলতে পারে বুধবার অবধি। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সে কারণেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে। এদিকে, সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও রবিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর ও মালদায়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.‌২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন থাকতে পারে ২৯.‌১ ডিগ্রি সেলসিয়াস।





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া