শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ নভেম্বর ২০২৩ ২০ : ১১Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দিল্লিতে দূষণে মাত্রা মারাত্মক আকার নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জারি করেছে মোদি সরকার। বায়ু দূষণ রোধ করতে এই অ্যাকশন প্ল্যান জারি করে কেন্দ্র। চতুর্থ পর্যায়ের অ্যাকশন প্ল্যান জারি করা হয়েছে দিল্লি ও তার আশপাশের এলাকায়। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হওয়ায় ইতিমধ্যেই দিল্লিতে ট্রাক ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একমাত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রি, জরুরি সামগ্রি, এলএনজি এবং সিএনজি ও বৈদ্যুতিন গাড়ি ছাড়া বাকি সব রকমের পণ্যবাহি গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে দিল্লিতে।
সরকারি প্রকল্প, পরিকাঠামোর ক্ষেত্রে কাজের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সমস্ত রকমের নির্মাণ কাজ, নির্মাণ ভেঙে ফেলার কাজও বন্ধ রাখা হয়েছে দিল্লিতে। জাতীয় সড়ক, রাস্তা, উড়ালপুল, ওভারব্রিজ, বৈদ্যুৎ সরবরাহ এবং পাইপলাইনে কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি, বেসরকারি, পুরসভা থেকে শুরু করে সমস্ত অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে। ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের মাত্রা অত্য়ন্ত খারাপ হওয়ার কারণে দেশের রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এক্স অ্যাকাউন্টের পোস্ট করে এই ঘোষণা করেছেন দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশি সিং। তিনি লিখেছেন, "৬ থেকে ১ ক্লাস পর্যন্ত শ্রেণীকে অনলাইন ক্লাস করার কথা ভাবনা চিন্তা করতে বলা হয়েছে।"
রবিবার দিল্লিতে দূষণ নিয়ে এক্স অ্যাকাউন্টে কয়েকটি পোষ্টার পোষ্ট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। দিল্লির নামজাদা এলাকাগুলির নাম বদলে দূষণ বা পল্যুশনের সঙ্গে যুক্ত করে নতুন নাম দেওয়া হয়েছে। যেমন, লুটিয়েন্স দিল্লির নাম বদল করে দেওয়া হয়েছে, পল্যুটিয়েন্স দিল্লি, ধৌলা কুঁয়ার নাম বদল করে দেওয়া হয়েছে ধোঁয়া কুঁয়া। একইসঙ্গে এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, "এটা আমার নিজস্ব সৃষ্টি নয়। হোয়াটসঅ্যাপে এই পোষ্ট ঘুরছে। দিল্লিবাসী দূষণে হাঁসফাঁস করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সূচক যেখানে ২৫, দিল্লিতে বায়ুর দূষণের মাত্রা তার ১৯ গুণ অর্থাৎ ৪৬২। জনৈক বলেছেন, যদি কর্তব্য পথের নাম বদল করে সরকার মর্তব্য পথ রাখে, তাহলে অবাক হওয়ার কিছু নেই।" দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় দূষণ নিয়ে আবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর মন্তব্য, "মোদি সরকারের পক্ষে আঙুল তোলা এবং নিজের সব দায়িত্ব এড়িয়ে যাওয়া সহজ। সমস্যার রয়েছে একাধিক রাজ্য, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে। হরিয়ানার গুরগাঁও, নয়ডা, গজিয়াবাদ সহ দিল্লিতে এই সমস্যা রয়েছে। রাজ্যপালদের মাধ্যমে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করে মোদি সরকার। কেন্দ্রীয় সরকার দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছে। অথচ রাজ্যের বসে সমস্যার সমাধান করতে পারে না। কৃতিত্ব নিতে পারেন অথচ দায়িত্ব নেওয়ার সময় পালিয়ে যান মোদি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?