বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দণ্ড সংহিতা নিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Riya Patra | ০২ মে ২০২৪ ০২ : ৫৩Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন তিন দণ্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল বিল। এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের জন্য রাজ্যগুলির থেকে সহায়তা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। এই আইন কার্যকর করার ফলে পুলিশি তদন্ত এবং বিচার প্রক্রিয়া সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "ঔপনিবেশিক সময় থেকে সবার জন্য ন্যায় বিচারের নীতি মেনে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দিকে যাত্রার একটি মাধ্যম এই তিন দণ্ড সংহিতা। দেশের সমস্ত পুলিশ এবং কারা বিভাগের আধিকারিকদের কাছে পৌঁছানো ভারত সরকারের একটি প্রচেষ্টা যাতে তাঁরা উন্নত ও ইতিবাচক পরিবর্তনের প্রাথমিক ধারণাগুলি অর্জন করতে পারেন এবং কার্যক্ষেত্রে সেগুলি আত্মবিশ্বাসের সঙ্গে প্রয়োগ করতে পারেন।" প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি, অপরাধ আইন এবং সাক্ষ্য আইন পরিবর্তন করে আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। স্বরাষ্ট্র্র মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে জানানো হয়েছে, নতুন আইন সম্পর্কে পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারীকদের ধারণা থাকা জরুরি। নতুন তিন আইন সম্পর্কে বিভিন্ন রাঙ্কের পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের পরিচিতি এবং তার প্রয়োগ সম্পর্কে ধারণা তৈরির জন্য প্রশিক্ষণের কাঠামো তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বা বিপিআরডি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। রাজ্যগুলি যাতে তাদের নিজস্ব পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে তারজন্য তৈরি করা প্রশিক্ষণ কাঠামোও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে পাঠিয়ে দিয়েছে বিপিআরডি।
   
রাজ্যগুলিকে বলা হয়েছে, "পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের নতুন আইন সম্পর্কে প্রশিক্ষণ আরও মজবুত করতে আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা জরুরি।" কারণ, স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া