মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | DEATH: কলকাতায় হিটস্ট্রোকে মৃত্যু হল এক যুবকের

Sumit | ৩০ এপ্রিল ২০২৪ ০০ : ০১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমে কলকাতায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রবন্ধ রানা। জানা গিয়েছে, কলকাতার বাগুইআটির অর্জুনপুর এলাকার বাসিন্দা তিনি। তাঁর বয়স ২৯ বছর। সোমবার কলকাতায় একটি কাজে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। বড়বাজার থানার পুলিশ তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সোমবার সেখানেই মারা যান তিনি। হিট স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বলেন, "কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বাগুইআটির বাসিন্দা ওই যুবক। সোমবার দুপুর নাগাদ মহাত্মা গান্ধী রোডের ওপর ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। তড়িঘড়ি খবর দেওয়া হয় বড়বাজার থানায়। থানার তরফে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। মঙ্গলবার তাঁর ময়নাতন্ত করা হয়েছে। সেই রিপোর্ট এখনও আমাদের কাছে না আসায় হিটস্ট্রোকেই যে মৃত্যু হয়েছে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।" কার্যত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। সোমবার কলকাতায় পারদ ছুঁয়েছে ৪১.৭ ডিগ্রি। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪৩.০ ডিগ্রি। যা গত ৪৪ বছরে এপ্রিল মাসে গরমের রেকর্ড। গরম উপেক্ষা করে যাদের কাজে বেরতে হচ্ছে তাঁরা সমস্যায় পড়ছেন। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোদ না লাগাতে এবং সেইসঙ্গে জল বেশি করে খেতে।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া