বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Surat Replay: ইন্দোরের কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে যোগ দিলেন বিজেপিতে

Rajat Bose | ২৯ এপ্রিল ২০২৪ ১৯ : ২৬Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ সুরাটের পর ইন্দোরেও ধাক্কা খেল কংগ্রেস। ১৩ মে মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার কয়েক দিন আগে মনোনয়ন প্রত্যাহার করলেন সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম। সোমবারই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘কংগ্রেসের ইন্দোরের প্রার্থী অক্ষয়কান্তি বামকে বিজেপিতে স্বাগত।’ কেন তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন তা নিয়ে অক্ষয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
প্রসঙ্গত, ইন্দোরে বিজেপির শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছিল অক্ষয় বামকে। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব বিরক্ত। কেন বামকে হাইকমান্ড টিকিট দিল সে প্রশ্নও তুলেছেন তারা। প্রসঙ্গত, কিছুদিন আগে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছিল কংগ্রেস। দক্ষিণ গুজরাটের ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়েছিল। পরে ওই আসনের বাকি আট বিরোধী প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেছে বিজেপি প্রার্থী মুকেশ দালালের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া