বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: বিশেষ প্রশিক্ষণ নিয়ে ত্রিপুরা স্টেট রাইফেলসে প্রথম মহিলা ট্রুপ

Pallabi Ghosh | ০৪ নভেম্বর ২০২৩ ২০ : ৩২Pallabi Ghosh
সমীর ধর, আগরতলা: ত্রিপুরার গৌরবের প্রতীক বলে পরিচিত আধা সামরিক বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআরে যোগ দিলেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১৩৭ জন মহিলা কনস্টেবল। রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ রুখতেও এঁরা ভূমিকা নেবেন। ১৯৮৪ সালে গঠিত টিএসআরের এ পর্যন্ত মোট ১৫টি ব্যাটেলিয়ন তৈরি হলেও মহিলাদের সংযুক্তি এবারই প্রথম। বিশেষ অপারেশন, আপত্কালীন পরিস্থিতি সামলানো, সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও মহিলা সংক্রান্ত অপরাধ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন এই মহিলা জওয়ানরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুক্রবার নরসিংগড়ের কেটিডি সিং পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে মহিলা টিএসআর-দের পাসিং আউট প্যারেডে বলেন, টিএসআরে মেয়েদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ত্রিপুরা স্টেট রাইফেলস রাজ্যে এক সময় জঙ্গি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ত্রিপুরা পুলিশ দেশের চতুর্থ রাজ্যের পুলিশ হিসেবে প্রেসিডেন্টস কালার্স পাওয়ার পেছনে টিএসআরের বড় ভূমিকা ছিল। আধা-সামরিক বাহিনী হলেও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে এই বাহিনী। এমনকি, ত্রিপুরার বাইরেও প্রতি বছরই বিভিন্ন রাজ্যে নির্বাচনের সময় দায়িত্ব পালন করছে। এখনও রাজধানী দিল্লিতে সংসদ ভবন, সুপ্রিম কোর্ট সমেত অত্যন্ত স্পর্শকাতর কিছু এলাকার সুরক্ষায় দিল্লি পুলিশকে সাহায্য করছে টিএসআরের একটি ব্যাটেলিয়ন। অন্যদিকে, ছত্তিশগড়ে কয়লাখনি পাহারাতে রয়েছে একটি ব্যাটেলিয়ন। নবনিযুক্ত মহিলা টিএসআর জওয়ানরা এই বাহিনীর গৌরব আরও বাড়াবেন বলে আশা মুখ্যমন্ত্রীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া