শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Banks: বেসরকারিকরণের জন্য তৈরি ব্যাঙ্কের তালিকা পুনর্বিবেচনা করবে মোদি সরকার

Pallabi Ghosh | ০৪ নভেম্বর ২০২৩ ১৭ : ৪৫Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমেছে। বেশ কিছু ব্যাঙ্ক লাভের মুখ দেখতে শুরু করেছে। সেই কারণেই ব্যাঙ্ক বেসরকারিকরণের তালিকা পুনর্বিবেচনা করতে চলেছে মোদি সরকার। যে সমস্ত রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক প্রাথমিকভাবে বেসরকারিকরণের জন্য চিহ্নিত করা হয়েছিল, সেগুলি পুনরায় খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। বেসরকারিকরণের জন্য নতুন করে ব্যাঙ্কের তালিকা তৈরি করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, নীতি আয়োগ এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধি নিয়ে গঠিত নতুন কমিটি।
ব্যাঙ্কের কত শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দেওয়া হবে তা স্থির করার পাশাপাশি ব্যঙ্কগুলির অর্থনৈতিক উন্নতি ও অপরিশোধিত ঋণের পরিমাণ কমায়, তাদের কতটা গুরুত্ব দেওয়া হবে, তা স্থির করবে নতুন এই কমিটি। বর্তমানে ভারতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংখ্যা ১২টি। তারমধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক,ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী, এই ব্যাঙ্কগুলির সম্মিলিত লাভের পরিমাণ ৩৪, ৪১৮ কোটি টাকা। গত বছরে এই ত্রৈমাসিকে ব্যাঙ্কগুলির লাভের পরিমাণ ছিল ১৫, ৩০৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির লাভের পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। এছাড়াও ২০১৮ সালে মার্চে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির এনপিএ এর পরিমাণ ছিল ১৪.৬ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে তা কমে হয়েছে ৫.৫৩ শতাংশ।
এর আগে প্রাথমিকভাবে অপেক্ষাকৃত ছোটো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি বেসরকারিকরণের পরিকল্পনা করেছিল মোদি সরকার। প্রাথমিকভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক বেসরকারিকরণের তালিকাভুক্ত হয়। তবে বর্তমানে এই ব্যাঙ্কগুলি লাভের মুখ দেখা শুরু করেছে। সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষ বা লোকসভা নির্বাচনের পর্ব মিটে গিয়ে নতুন সরকার গঠনের পর এই বিষয়ে অগ্রগতি হবে। বেসরকারিকরণের জন্য ব্যাঙ্কগুলির নাম স্থির করার পর তা মন্ত্রিসভায় পাঠানো হয়। সেখানে অনুমোদন পেলেই সেই ব্য়াঙ্কের বেসরকারিকরণ হয়। ২০২০ সালের ১ এপ্রিল থেকে এখনও পর্যন্ত মোট ১০টি ব্যাঙ্ক একে অপরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া