বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | NARENDRA MODI : মহাদেবকেও ছাড়ে না কংগ্রেস : প্রধানমন্ত্রী

Sumit | ০৪ নভেম্বর ২০২৩ ১৫ : ১৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :   ছত্তিশগড়ে এখন শিরোনামে মহাদেব অ্যাপ। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম ইতিমধ্যেই জড়িয়েছে। বিজেপি ফের একবার তার দিকে অভিযোগের তিরবিদ্ধ করেছে। আর এবার নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেস মহাদেবকেও ছাড়ে না। ছত্তিশগড় সরকার দুর্নীতির কোনও রাস্তা ছাড়েনি। তাহলে এই সরকার যদি ক্ষমতায় আসে তবে কিভাবে এই রাজ্যের উন্নতি হবে। বিজেপির দিকে বারেবারে এজেন্সি নিয়ে কটাক্ষ করছে কংগ্রেস। কিন্তু এটা মনে রাখা দরকার দেশকে দুর্নীতির হাত থেকে বের করার সবধরনের চেষ্টা করছে বিজেপি। মহাদেব বেটিং অ্যাপ নিয়ে যেভাবে ইডি কাজ করছে তাতে শীঘ্রই দোষীরা সামনে আসবে। ছত্তিশগড়কে যারা লুঠ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিজেপি এখানে ক্ষমতায় এলে সমস্ত ধরনের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে। দোষীরা কোনওভাবেই পার পাবে না। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ইতিমধ্যেই ছত্তিশগড় সরকারকে একহাত নিয়েছেন। আর এবার আসরে খোদ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন আরও যোগ করেন, যদি ছত্তিশগড়ের মানুষ এখানে উন্নতি করতে চান তবে তারা বিজেপির পাশে থাকুন। রাজ্য থেকে সমস্ত দুর্নীতি দূর করা হবে। দোষীরা শাস্তি পাবে। এদিকে এই ঘটনার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। তিনি পাল্টা জানিয়েছেন, বিজেপির ওয়াশিং মেশিনে যারা যায় তারা স্বচ্ছ হয়ে আসে। অন্যরা সকলেই দুর্নীতিবাজ। এটাই হল বিজেপির রাজনীতি। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া