বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | NEPAL EARTHQUAKE : নেপালে ভূমিকম্পে মৃতদের জন্য শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Sumit | ০৪ নভেম্বর ২০২৩ ১২ : ০৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :  নেপালে ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে শুক্রবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। এই ঘটনার জেরে ১২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রধানমন্ত্রী এদিন জানান, ভারত নেপালের এই দুঃখজনক ঘটনার জন্য ব্যথিত। ভারত নেপালের পাশে আছে। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, নেপালের ভূমিকম্পে যে ক্ষতি হয়েছে তাতে তিনি গভীরভাবে দুঃখপ্রকাশ করছেন। ভারত সর্বদাই নেপালের পাশে রয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াক নেপাল। প্রসঙ্গত, নেপালের এই ভূমিকম্প ভারতের বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে। দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গেও এই কম্পন অনুভূত হয়েছে। নেপালের জাজরকোটে ৯২ জন মানুষের জীবনহানি হয়েছে। অন্যদিকে পশ্চিম রুকুম প্রদেশে ৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছেন। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। মেডিকেল টিমও ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে। প্রসঙ্গত, নেপালে ২০১৫ সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যেখানে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া