রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Saffron Colour: গেরুয়া হল প্রসার ভারতী

Rajat Bose | ১৮ এপ্রিল ২০২৪ ০০ : ০০Rajat Bose
বীরেন ভট্টাচার্য, ‌‌নয়াদিল্লি:‌ লোকসভা নির্বাচনের আবহেই বদলে গেল দেশের সরকারি খবরের টেলিভিশন চ্যানেল ডিডি নিউজ। আগের লাল রং বদলে গিয়ে ডিডি নিউজের লোগো গেরুয়া অবতার সামনে এসেছে। এমনকী লোগোর নীচে নিউজ শব্দটিও আগে লাল রং এ লেখা শব্দটি বদলে গিয়ে গেরুয়া রং দিয়ে হিন্দিতে লেখা হয়েছে। আগে ইংরাজি অক্ষরে এবং লাল রং এ লেখা থাকত নিউজ। বর্তমানে সেটি হিন্দি হরফ এবং গেরুয়া রং লেখা হয়েছে। ফলে প্রথম দফার ভোটের আগে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে।
 মূল চ্যানেলের পাশাপাশি ডিডি নিউজের সামাজিক মাধ্যম, ইউটিউব পেজও একইভাবে পরিবর্তন হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‌দুটিরই মূল্য এক। তবে আমরা নতুন রূপে আসতে চলেছি। আগে যা দেখা যায়নি, তেমনভাবেই অবতীর্ণ হতে চলেছে খবরের পথ চলা।’‌ যদিও কী পরিবর্তন করা হবে তা বিস্তারিতভাবে জানানো হয়নি ডিডি নিউজের তরফে। তবে লোগো এবং চ্যানেলের থিম রং যেভাবে পরিবর্তন করা হয়েছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন মহল। মোদি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিষ্ঠানের গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। এর আগে ডিডি নিউজে বিতর্কিত সিনেমা কেরালা স্টোরি দেখানো নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সরকারি খবরের চ্যানেলকে কেন্দ্রের শাসকদলের প্রোপাগাণ্ডা তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। পাশাপাশি বিল গেটস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার সম্প্রচারেরও পরিকল্পনা করেছিল ডিডি নিউজ। যদিও শেষ পর্যন্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে, এই আশঙ্কায় সেই সাক্ষাৎকার সম্প্রচারের চূড়ান্ত অনুমোদন মেলেনি। প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, ‘‌প্রাক্তন সিইও হিসেবে আমি প্রসার ভারতীর গৈরিকীকরণ দেখছি এবং আমার মনে হচ্ছে এটা আর প্রসার ভারতী নেই। বরং এই চ্যানেল এখন প্রচার ভারতী হয়ে গিয়েছে।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া