শুক্রবার ২২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ এপ্রিল ২০২৪ ০২ : ৫৪Pallabi Ghosh
এক্স অ্যাকাউন্টে জয়রাম রমেশ লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদি বাংলায় যাচ্ছেন। সেই কারণে কয়েকটি প্রশ্ন। ইডি কি তাপস রায়ের কথা ভুলে গিয়েছে? কেন বিজেপি গোর্খাল্যান্ড সম্পর্কে ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে? বিচারপতি গাঙ্গুলিকে কি গডসে এবং গান্ধীর মধ্যে একজনকে বেছে নিতে সাহায্য করবেন প্রধানমন্ত্রী মোদি?" শুভেন্দু অধিকারীর একটি ভিডিও প্রকাশ করেছেন জয়রাম রমেশ। সেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে যুক্ত তাপস রায়ও। পাশাপাশি জয়রামের বক্তব্য, "জুমলার বিস্তারিত: আর্থিক তছরূপের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। শুভেন্দু অধিকারী নিজে বিজেপির ওয়াশিং মেশিন প্রকল্পের উপভোক্তা এবং তিনি এখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তিনি নিজে বলেছেন নিয়োগ দুর্নীতিতে যুক্ত।"
প্রসঙ্গত, উত্তর কলকাতা কেন্দ্রে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী তাপস রায়। জয়রাম রমেশের কথায়, "তল্লাশির তিনমাস পর মার্চে, শুভেন্দু অধিকারীর মতোই বিজেপিতে যোগদান করেন তাপস রায় এবং এখন তিনি কলকাতা উত্তরের প্রার্থী। সম্ভবত ইডির তদন্ত এখনও চলছে। যেখানে নিজের দলই দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করছে, সেখানে সারা দেশে দুর্নীতি হটাও স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী। কেন তাপস রায়ের মতো নেতাদের বিরুদ্ধে তদন্ত স্থগিত?" তাঁর প্রশ্ন, "কীভাবে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলছেন, যেখানে পশ্চিমবঙ্গে পুরোদমে ওয়াশিং মেশিন চালু রয়েছে?"
কংগ্রেস নেতার বক্তব্য, ২০০৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দার্জিলিং আসনে জিতলেও কেন প্রতিশ্রুতি মতো পাহাড়ের স্থায়ী সমাধান করেনি বিজেপি? তিনি বলেছেন, মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছে একমাত্র কংগ্রেস। ২০১২ সালে গোর্খাল্যান্ড প্রশাসন তৈরি করেছে কংগ্রেস, যেটি আগে ছিল দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। বিচারপতি অভিজিত গাঙ্গুলির বিরুদ্ধে জয়রামের বক্তব্য, "তাঁর মন্তব্যের পর থেকেই বিজেপি এবং প্রধানমন্ত্রীর দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যখন তাঁকে গান্ধী এবং গডসের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল, তিনি সময় চেয়েছিলেন। যে সময়ে বিজেপি সাংসদ এবং প্রার্থীরা সংবিধান সংশোধনের পক্ষে সওয়াল করছেন, সেই সময় এই বক্তব্য ভারতের জাতীয়তাবাদ এবং ভারত রাষ্ট্র্রের প্রতি বিজেপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে।" গান্ধী এবং গডসেকে নিয়ে প্রধানমন্ত্রীর তরফে অবস্থান স্পষ্ট করার দাবি তোলেন জয়রাম রমেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?