শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: স্বামী বিবেকানন্দের মূর্তি শৌচালয়ের পাশে, প্রতিবাদ বাঙালিদের

Rajat Bose | ১৫ এপ্রিল ২০২৪ ০২ : ২৪Rajat Bose
বীরেন ভট্টাচার্য, ‌‌নয়াদিল্লি:‌ স্বামী বিবেকানন্দের মূর্তি বসছে পূর্ব দিল্লির নির্মাণ বিহারে। রাস্তার ধারে জনসাধারণের জন্য যে শৌচালয় তৈরি করা হয়, তার পাশেই স্বামী বিবেকানন্দের একটি মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই তৈরি হয়েছে বিপত্তি। তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন নির্মাণ বিহারের বাঙালিরা। তাঁদের দাবি, শৌচালয় সংলগ্ন এলাকা থেকে কিছুটা দূরে বসাতে হবে স্বামীজীর মূর্তি।
 বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই পূর্ব দিল্লির জেলাশাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের অন্যান্য পদাধিকারীদের বিষয়টি জানিয়েছেন পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির সদস্যরা। নির্মাণ বিহারের বিবেকানন্দ সদনের সামনেই শৌচালয় সংলগ্ন এলাকায় বিবেকানন্দের মূর্তি বসানো হতে চলেছে। ইতিমধ্যেই তার জন্য সিমেন্টের বেদিও তৈরি করা হয়েছে। পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির তরফে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ২০১৯ সালে এলাকার মোট ৩৮টি পুজো কমিটিকে নিয়ে বঙ্গীয় পূর্বাঞ্চল সমিতি তৈরি হয়। এই পুজো কমিটির আওতায় রয়েছেন প্রায় ৩২ হাজার বাঙালি। তাঁদের তরফে এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানানো হয়েছে। বিবেকানন্দের মূর্তিটি বসানোর উদ্যোগ নিয়েছে রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। শৌচালয়ের সামনে বিবেকানন্দের মূর্তি বসানোর বিরোধিতা জানাতে সোমবার সকাল ১১টায় সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির সদস্যরা। যদিও কোনও কর্তা দেখা করেননি। তবে জেলা প্রশাসনের তরফে বিষয়টির তদন্ত করে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। বঙ্গীয় পূর্বাঞ্চল সমিতির সদস্য মৃণাল বিশ্বাস বলেন, ‘‌স্বামী বিবেকানন্দ তো নির্দিষ্ট সম্প্রদায় বা আঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সারা দেশের, সারা বিশ্বের এক মূল্যবান সম্পদ। ফলে আমরা এমন একজন মহাপুরুষের মূর্তি শৌচালয়ের পাশে বসাতে দিতে পারি না। আমাদের দাবি শান্তিপূর্ণভাবে এবং আইনি ঝামেলা এড়িয়ে মূর্তিটি কিছুটা দূরে কোনও জায়গায় বসানো হোক।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া