মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Modi: ‌৩৭০, রামমন্দির নিয়ে সরব প্রধানমন্ত্রী, সমালোচনা বিরোধীদের

Rajat Bose | ১৫ এপ্রিল ২০২৪ ০২ : ২০Rajat Bose
বীরেন ভট্টাচার্য,‌ নয়াদিল্লি:‌ সংবাদসংস্থায় সাক্ষাৎকারে ৩৭০ ধারা অবলুপ্তি, রামমন্দির, তিন তালাক অবলুপ্তি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিরোধীদের তোলা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির স্বশাসন খর্ব করার অভিযোগ খণ্ডন করলেন তিনি। বিরোধী তথা ইন্ডিয়া জোটের তরফে বারবার সমানস্তরের ময়দান তৈরির দাবি করা হয়েছে। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী মোদির দাবি, ইডির করা ৯৭ শতাংশ মামলাই রাজনীতির গণ্ডির বাইরের ব্যক্তিদের বিরুদ্ধে।

 ইডির প্রশংসায় তিনি বলেন, ‘‌ইডি ভাল কাজ করছে। একটি আইনও আমাদের সরকার তৈরি করেনি। অন্যদিকে, নির্বাচন কমিশনের সংস্কার করেছে আমার সরকার।’‌ তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের আগে নির্বাচন কমিশনার পদে বসানো হত এবং পরে তাঁদের রাজ্যসভার সদস্যপদ দেওয়া হত। নিজেদের ব্যর্থতা আগাম উপলব্ধি করতে পেরেই বিরোধীরা সমান স্তরের ময়দান না থাকার অভিযোগ করছে। সাক্ষাৎকারে নির্বাচনী বন্ডকে সমর্থন করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়াকে কালো টাকা থেকে মুক্ত করার জন্যই নির্বাচনী বন্ড প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্প বাতিল হয়ে যাওয়ার ফলে সবাইকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দাবি, ‘‌এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় কালো টাকার আমদানি বাড়বে।’‌ তিনি আরও বলেন, ‘‌নাচতে না জানলে উঠান বাঁকা। সেই কারণে ইভিএমের দোষ দেওয়া হয়। আসলে হারের অজুহাত তারা এখন থেকেই তৈরি করে নিচ্ছে।’‌ রাম মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠান বয়কট করা নিয়ে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘‌বিরোধীদের কাছে রাম মন্দির একটি রাজনৈতিক অস্ত্র। এবার রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। ফলে সেই অস্ত্রটি বিরোধীদের হাতে থেকে বেরিয়ে গিয়েছে।’‌ এক দেশ এক নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘‌এক দেশ এক নির্বাচন আমাদের প্রতিশ্রুতি। সংসদেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আমরা কমিটি তৈরি করেছি এবং কমিটি রিপোর্ট জমা দিয়েছে। এক দেশ এক নির্বাচনকে অনেকেই সমর্থন করেছেন। রিপোর্টের সুপারিশ কার্যকর করতে পারলে অনেক ভাল হবে।’‌ 

এদিকে, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘‌প্রধানমন্ত্রী ধরা পড়ে গিয়েছেন বলেই সাক্ষাৎকার দিচ্ছেন। এটা বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি চক্র এবং তার মাষ্টারমাইন্ড প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী ব্যাখা দিন যে, সিবিআই তদন্ত শুরু হওয়ার পরেই টাকা পাওয়ার পরেই তদন্ত বন্ধ হয়ে গেল কেন? পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত বড় বরাত পাওয়ার ক্ষেত্রে সেই সংস্থা টাকা দিয়েছে।’‌ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, ‘‌প্রধানমন্ত্রী বলেছেন তাঁর সরকার নির্বাচন কমিশনের সংস্কার চায়। যদি সেটাই চান, তাহলে কেন সংসদের সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করে নির্বাচন কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হল? প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা আপত্তি জানানোয় তাঁকে সরানো হয়েছিল। আসলে মোদি সরকার কমিশনকে নিজেদের হাতের তালুতে আনতে চায়। সেই কারণেই প্রধান বিচাপতিকে সরানো হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া