শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: পরিস্থিতি উদ্বেগজনক, বায়ু দূষণ নিয়ে বৈঠক ডাকলেন উপরাজ্যপাল

Riya Patra | ০৩ নভেম্বর ২০২৩ ১৯ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই চিন্তা বাড়াচ্ছে দিল্লির বাতাসের স্বাস্থ্য। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের পদক্ষেপের কথা বলেছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী। বিকেলে জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পরিবেশমন্ত্রী গোপাল রাইকে বৈঠকে ডেকেছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। সমাজমাধ্যমে বৈঠকের আগেই তিনি লিখেছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেই কারণেই সন্ধে ৬টায় বৈঠক ডেকছেন মুখ্যমন্ত্রী এবং পরিবেশমন্ত্রী। অন্যদিকে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবকে দেশের রাজধানীর উদ্বেগজনক পরিস্থিতির দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, গেরুয়া শিবির দিল্লির বায়ু দূষণের জন্য অরবন্দি কেজরিওয়ালকে দায়ী করলেও, হরিয়ানাবা উত্তরপ্রদেশের দূষণের জন্য দায়ী নন তিনিবায়ুদূষণের তীব্রতা বাড়ায় দিল্লির সকল প্রাথমিক স্কুল দু’‌দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘‌বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’‌দিন বন্ধ থাকবে।’‌ এদিকে পাথর ভাঙা, খনি খননের মতো কাজও বন্ধ করা হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রকল্প ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজও। সমীক্ষা বলছে, দিল্লির বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে গেছে। এদিকে, সামনেই দিওয়ালি। আলোর উৎসব। আতসবাজির পোড়ানোর ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা জারি করে কেজরি সরকার, সেদিকেই সবার নজর। ইতিমধ্যেই দিল্লিতে বিশ্বকাপের ম্যাচ শেষে আতসবাজির প্রদর্শন নিষিদ্ধ করেছে বিসিসিআই। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া