বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ এপ্রিল ২০২৪ ১৬ : ১২Rajat Bose
চেরি ফুলের গোলাপি আবীর আভায় ,অন্যমনস্ক পাখীদের কলতানে মন চলে যাচ্ছে অশোক পলাশের দেশে, বিরহী কোকিলের কুহুতানে যেখানে সেজে উঠছে পয়লার ডাক।
“April is the cruelest month…” বলেছেন এলিয়ট, তবে বিশ্বের আপামর বাঙালির কাছে এই উদাসীন এপ্রিল বসন্তের বিষণ্ণতাকে ছাড়িয়ে এক নতুন শুরুর মাস! আমেরিকা ও কানাডায় এই উৎসব শুধু পালিতই হচ্ছে না, দিনে দিনে এর আয়োজন–উন্মাদনা ও ভালবাসার পরিসর ক্রমশ বেড়েই চলেছে।
নিউ জার্সির পাড়ায় পাড়ায় এখন বাঙালি ক্লাবের ছড়াছড়ি। তাই এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে মে পর্যন্ত গড়াবে প্রত্যেক উইকএন্ডের বিভিন্ন ক্লাবের নিজস্ব স্টাইলে বর্ষবরণ উদযাপন।
রবীন্দ্রনাথ, নজরুল কিংবা বাঙালির লোক সংস্কৃতিতে কবিতা, গানে, নাচে, আলপনায় সেজে উঠবে নতুন বৈশাখের আঙিনা। আমাদের প্রবাসে নাই বা থাকুক চড়কের মেলায় মন্ত্রপূত ঘিয়ে বাণবিদ্ধ হওয়ার কঠোর তপস্যা বা ফুটপাথে ছড়ানো চৈত্রসেলের হাতছানি।
কিংবা মা–বাবার হাত ধরে ফুরফুরে নতুন ফ্রকের হালখাতা করতে করতে হাতে জমে ওঠা ঠাকুরের ছবির প্যাঁচানো ক্যালেন্ডার আর মিষ্টির ছোট্ট ছোট্ট প্যাকেট। আমাদের নিউ জার্সির ক্লাবে ক্লাবে বৈশাখী মঞ্চে আছে ফ্রিল লাগানো হাতপাখার দেওয়াল জোড়া সাজ, আলপনা
আঁকা ঘট, কুলো, সিঁদুরের গাছকৌটো। মিশিগান থেকে মেরিল্যান্ডের বৈশাখী বৈঠকীর হাওয়ায় ওড়ে বাঙালিয়ানার লিনেন আঁচল, গঙ্গা যমুনা পাড়ের ধনেখালির ধানরং, চওড়া পাড়ের কলকাতার ছবিওয়ালা টাঙ্গাইল, ধাক্কা পাড়ের রঙিন ধুতি আর ঢাকাইয়ের রকমারি রঙের কুর্তার বাহার।
হয়ত পুরুলিয়ার পলাশের মালা গলায় মাতাল সুরের মাদল তান নেই, তবে আছে পোড়ামাটির পলাশ রঙ মালা গলায় খোদ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার আপন ঐতিহ্য সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ঐকান্তিক প্রয়াস। আছে বেসমেন্টের ঘরোয়া আড্ডায় গামছা শাড়িতে সেজে মাইকেলের ভাষায় আমাদের নিজস্ব কৃষ্টিকলার “বিবিধ রতন”–এর সৃজনসম্ভার। আছে পুরাতন ঐতিহ্যের সঙ্গে নতুনকে মিলিয়ে পূব পশ্চিমের সংস্কৃতির নবীনকরণ।
শান্তিনিকেতনের সোনাঝুরির হাট হয়ত নেই, কিন্তু পেনসিলভেনিয়ার পার্কের সবুজ মাঠে বৈশাখী মেলায় আছে ডোকরার গয়না, টেরাকোটার মালা, আফগানি সিলভারের সেট, পোড়া মাটি, বেতের ঘর সাজানোর রকমারি এবং বৈশাখী ইদ বাজারে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের প্রান্তিক গ্রামের শিল্পীদের তৈরি শাড়ির সম্ভার।
বৈশাখী প্যান্ডেলের পেটপুজোতেও কিন্তু প্রবাসের বাঙালি পিছিয়ে নেই। বিভিন্ন ক্লাবের হেঁশেলে তাই কোথাও গন্ধরাজ লেবুপাতার ডাল কিংবা কোথাও কাতলা মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল, বেগুনি কিংবা ফিস ফ্রাই, সরু চালের ভাত না হয় বাসন্তী পোলাও, কোথাও ভেটকি পাতুরী কোথাও ইলিশ ভাপা। এ ছাড়া লুচি, পাঁঠার মাংস, আলুর দম, ঘুগনি, বেকড রসগোল্লা, বগুড়ার দই। কোথাও বিভিন্ন বাহারি ভর্তা পদের সঙ্গে থাকে ইলিশ ভাজা আর পান্তা ভাতের আয়োজন। আপনার যা খেতে মন চায় মেনু দেখে পৌঁছে যান সেই ভেনুতে।
যদিও প্রবাসে পঞ্জিকার দিনক্ষণ মিলিয়ে নয়, ছুটির দিন দেখে উদযাপিত হয় যে কোনও উৎসব, তবে এবছর প্রবাসী বাঙালির পোয়া বারো কারণ রবিবার ছুটির দিনেই বর্ষ শুরুর দিন।
গত বছর থেকে সংস্কৃতিপ্রেমী শত শত মানুষ জড়ো হচ্ছেন ঐতিহাসিক নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে। ঢাকার ছায়ানটের মতো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে নতুন বছর উদযাপন। সাদা লাল পাঞ্জাবি বা কুর্তার সঙ্গে জিনস, সাদা লাল ঢাকাইয়ে আলতা রাঙা পায়ে শুরু হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী, পশ্চিমবঙ্গের অভিবাসীরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে উঠছেন
‘এসো হে বৈশাখ’... টিভির পর্দায় সেই দৃশ্য দেখে গর্বে নেচে উঠছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির হৃদয়।
এবছরও ১৩ই এপ্রিল, শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আমাদের আনন্দ–অনুষ্ঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?