সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Poila Boishakh: নববর্ষে বইপাড়ায় ডাবের জায়গা নিয়েছে লস্যি, কোল্ড ড্রিঙ্ক

Riya Patra | ১২ এপ্রিল ২০২৪ ০০ : ৩৭Riya Patra
রিয়া পাত্র 
"এই বছরে ঘুরে গেলাম/ ডাবের জল আলুর চপ/ খেয়ে গেলাম/ পরের বছর আমার কোনো/ নিশ্চয়তা নেই/ বলার কথা এই", কিম্বা "দে"জ এর ডাবের সত্যিই তুলনা হয় না। ডাবের আমি ডাবের তুমি ডাব দিয়ে যায় চেনা। ঢুকতে ঢুকতে দেখলাম ছোট্ট একটা পাহাড় ডাবের। যদি কাক হওয়া যেত, তাহলে ওই চূড়োয় উড়ে বসা যেত।" প্রথম লেখাটি শরৎকুমার মুখোপাধ্যায় এবং দ্বিতীয়টি অমিয় দেবের। দে"জ পাবলিশিং-এর "খেরোর খাতা" একটু উল্টে পাল্টে দেখলে এরকম আরও বেশ কিছু লেখা চোখে পড়বে, যাতে বিশিষ্ট লেখক-সাহিত্যিকদের "নববর্ষ" বার্তায় বারে বারে ডাবের কথা উঠে এসেছে। নতুন বছর, বইপাড়ার হইচই, প্রকাশকের ঘরে তুমুল আড্ডা-হট্টগোলের মাঝে ডাব ছিল এক গুরুত্বপূর্ণ চরিত্র। এক এক প্রকাশন এই বিশেষ দিনে হাজারের ওপর ডাব কিনত। ডাব কেটে অতিথিদের দেওয়া আর তার পর জমা খোলা পরিষ্কার করতে হিমশিম খেতে হত। তবে ওই যে, গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য একটু ঝক্কি তো নিতেই হবে। বেশ কিছু কারণে আপাতত বাবা কিছুটা ব্যাকফুটে। কেউ বলছেন "অনেক হ্যাপা", কেউ আবার বলছেন, ডাব আর "বাজেট ফ্রেন্ডলি" নেই।  
 আরও একটা বছর ফুরিয়ে যাওয়ার ঠিক আগে একবার চোখ বুলিয়ে নেওয়া, বিশেষ দিনে প্রায় ফুরিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে থাকা আরও এক উপকরণের উপর। বইপাড়ার বর্ষবরণ, আর ডাবের জল এই সম্পর্কে ছেদ পড়ছে গত কয়েক বছর ধরেই। পত্রভারতীর কর্ণধার ত্রিদিব চ্যাটার্জি বলছেন, "একে তো এই সময়ে নানা ধরণের লস্যি সহ সুস্বাদু নরম পানীয় হাতের কাছে। তাছাড়া মোবাইলের রমরমার বাজারে ডাবের মধ্যে নানা স্পট দেখা যাচ্ছে দিনে দিনে। এই ডাব দিলে অনেকে বিরক্ত হন। ডাব খাওয়ার পর দোকানের পাশে ডাঁইও হয়ে থাকে, সেসব পরিষ্কার করতে হয়।" তাই আজকাল ডাবের ব্যবস্থা করছেন না আর। কেউ বলছেন, ডাবের ব্যবস্থা করতে সারাক্ষণ ডাব কাটার জন্য লোক রাখতে হয়। খামোকা কেন এত ঝক্কি। আর যেখানে অল্প খরচে হরেক রকম পানীয়, সেখানে ৫০-৬০টাকা দিয়ে ডাব কেনা কেন? আবছা ভোরে কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে গফুর, ইসমাইল, দিল মহম্মদও মানছেন বিশেষ দিনে বইপাড়ায় ডাবের চাহিদা নেই আর সেরকম। বসিরহাট, স্বরূপনগর, হাসনাবাদ থেকে তাঁরা ডাব নিয়ে আসেন। আগে পয়লা বৈশাখে অনেক বেশি পরিমাণ ডাব নিয়ে আসতে হত। প্রকাশন সংস্থার লোক ভোরে এসে রঘুনাথ, দীননাথদের কাছে নববর্ষের দিনের জন্য আটশো, হাজার ডাবের অর্ডার দিয়ে যেত। ভোরে গফুরমিয়াদের থেকে ডাব পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায়। সঙ্গে যেঁতেন ওঁরা, ডাব কাটতেন। এবারেও কিছু অর্ডার এসেছে, তবে সংখ্যাটা নেহাত কম। কারণ হিসেবে তাঁরাও নরম পানীয়ের রমরমা, আর ডাবের দামের কথা উল্লেখ করছেন। যা বোঝা যাচ্ছে, তাতে আর খেরোর খাতায় কয়েক বছর পরে সাহিত্যিকেরা কিন্নর রায়ের মতো লিখে যাবেন না "রোদে নতুন বইয়ের গন্ধ। খই ভাজা গরমে ডাব..."

তথ্য ও ছবি সূত্র: খেরোর খাতা, দে"জ পাবলিশিং



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া